Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

খেলতে গিয়ে হারিয়ে যায় তিন বছরের ছোট্ট শিশু, তিন দিন পরে ঘরে ফেরালো পুলিশ

দ্য ওয়াল ব্যুরো: তিন দিন নিখোঁজ থাকার পরে ঘরে ফিরল তিন বছরের ছোট্ট শিশু। সৌজন্যে দিল্লি পুলিশ। পুলিশ জানিয়েছে, নিকটবর্তী মসজিদগুলিতে প্রচার চালিয়েই এই অসাধ্য সাধন সম্ভব হয়েছে। মধ্য দিল্লির চাঁদনি মহল এলাকার এই ঘটনায় স্থানীয় সূত্রের খবর, শু

খেলতে গিয়ে হারিয়ে যায় তিন বছরের ছোট্ট শিশু, তিন দিন পরে ঘরে ফেরালো পুলিশ

শেষ আপডেট: 29 September 2019 19:53

দ্য ওয়াল ব্যুরো: তিন দিন নিখোঁজ থাকার পরে ঘরে ফিরল তিন বছরের ছোট্ট শিশু। সৌজন্যে দিল্লি পুলিশ। পুলিশ জানিয়েছে, নিকটবর্তী মসজিদগুলিতে প্রচার চালিয়েই এই অসাধ্য সাধন সম্ভব হয়েছে। মধ্য দিল্লির চাঁদনি মহল এলাকার এই ঘটনায় স্থানীয় সূত্রের খবর, শুক্রবার বিকেলে বাড়ি থেকে খেলতে বেরিয়েছিল তিন বছরের খুদে শিশুটি। খেলতে খেলতে নিজের এলাকা থেকে অনেকটা দূরে চলে যায় সে। খুঁজে পায়নি ফেরার পথ। রাস্তার ধারে দাঁড়িয়ে হাপুস কাঁদছিল সে। রাস্তার মধ্যে এ ভাবে একা শিশুকে কাঁদতে দেখে ভিড় জমে যায়। বিষয়টি চোখে পড়ে যায় পুরনো দিল্লি পুলিশের এক অফিসারের। অবশেষে তাঁর সাহায্যেই নিজের বাড়ি ফিরতে পারল শিশুটি।
অবশেষে রবিবার বাচ্চাটিকে তাঁর পরিবারের হাতে তুলে দিয়েছে পুলিশ। দিল্লি পুলিশের কনস্টেবেল দেবেন্দ্র কুমার জানিয়েছেন, শুক্রবার রাতে নিয়মমাফিক টহল দেওয়ার সময়ে পুরনো দিল্লির তিহারা বৈরাম খানের চাঁদনি মহল এলাকায় একটি বাচ্চাকে রাস্তার ধারে দাঁড়িয়ে কাঁদতে দেখেন তিনি। এর পরে ওই কনস্টেবেলের সন্দেহ হওয়ায় বাচ্চাটির কথা ওসিকে জানান তিনি। পুলিশ জানিয়েছে, তিন বছরের ওই ছোট্ট বাচ্চাটির ভাল করে কথাই ফোটেনি। নাম, ঠিকানা-- কোনও কিছুই সে সঠিক ভাবে বলতে পারছিল না স্বাভাবিক ভাবেই। ফলে হারিয়ে যাওয়া ওই শিশুটির বাড়ি খুঁজতে বেশ বেগ পেতে হয় তাদের।
পুলিশ জানিয়েছে, অবশেষে ওই বাচ্চাটি যেটুকু ঠিকানা বলতে পেরেছিল, সেটাই পুলিশদের নিজস্ব হোয়াটসঅ্যাপ গ্রুপগুলিতে আপলোড করা হয়। পাশাপাশি ওই পুলিশের সহযোগিতায় বাচ্চাটির বাবা-মাকে খুঁজে পেতে আশপাশের মসজিদগুলিতেও প্রচার চালায় দিল্লি পুলিশ। সেই প্রচারের সূত্র ধরেই স্থানীয় এক বাসিন্দা বাচাটিকে চিনতে পারেন এবং তার সঠিক ঠিকানা পুলিশকে দেন। এর পরেই সেই ঠিকানার সূত্র ধরে রবিবার শিশুটির বাবা-মায়ের কাছে তাকে নিয়ে পৌঁছন দেবেন্দ্র কুমার। হারানো সন্তানকে কোলে ফিরে পেয়ে খুশি আর বাঁধ মানেনি নিম্নবিত্ত ওই পরিবারের। পুলিশকে অকুণ্ঠ ধন্যবাদ দেন তাঁরা।

```