Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

ধর্ষণের পরে অন্তঃসত্ত্বা কিশোরী, ২৪ সপ্তাহের মাথায় গর্ভপাতের আবেদন নিয়ে দ্বারস্থ দিল্লি হাইকোর্টের

দ্য ওয়াল ব্যুরো: গর্ভপাতের অনুমান চেয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থা হল ৬ মাসের গর্ভবতী কিশোরীর পরিবার। আদালত একটি মেডিক্যাল বোর্ড গঠন করে গর্ভপাতের সম্ভাবনা ও ঝুঁকি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে লোক নায়ক জয় প্রকাশ নারায়ণ হাসপাতালকে। কিশোরীর মায়

ধর্ষণের পরে অন্তঃসত্ত্বা কিশোরী, ২৪ সপ্তাহের মাথায় গর্ভপাতের আবেদন নিয়ে দ্বারস্থ দিল্লি হাইকোর্টের

শেষ আপডেট: 15 January 2021 03:09

দ্য ওয়াল ব্যুরো: গর্ভপাতের অনুমান চেয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থা হল ৬ মাসের গর্ভবতী কিশোরীর পরিবার। আদালত একটি মেডিক্যাল বোর্ড গঠন করে গর্ভপাতের সম্ভাবনা ও ঝুঁকি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে লোক নায়ক জয় প্রকাশ নারায়ণ হাসপাতালকে। কিশোরীর মায়ের দায়ের করা একটি আবেদনের নিরিখে এই নির্দেশ দিয়েছেন বিচারপতি অণু মালহোত্রা। এই পরিস্থিতিতে গর্ভপাত সম্ভব কিনা, সে বিষয়ে সমস্ত পরীক্ষা-নিরীক্ষা করে ১৮ জানুয়ারি আদালতকে রিপোর্ট জমা দেবে হাসপাতাল। কিশোরীর পরিবারের তরফে আইনজীবী বৃন্দা গ্রোভার আদালতে জানিয়েছেন, তাঁর মক্কেলের মেয়ে, ১৬ বছরের কিশোরী ধর্ষণের শিকার হয়েছিল। অনেক পরে বিষয়টি জানাজানি হলে এ নিয়ে পুলিশে অভিযোগ দায়ের করেন তার মা। ভারতীয় সংবিধানের ৩৭৬ ধারায় ধর্ষণের মামলা রুজু হয় অভিযুক্তের বিরুদ্ধে। পকসো আইনেও রুজু হয় মামলা। এর পরেই মেডিক্যাল পরীক্ষায় ধরা পড়ে, অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে মেয়েটি। গর্ভপাতের সিদ্ধান্ত নিলে হাসপাতালের তরফে ডাক্তাররা জানান, গর্ভপাত করার সময় পার হয়ে গেছে। এর পরেই আদালতে যান তাঁরা। ততদিনে ২৪ সপ্তাহের গর্ভবতী মেয়েটি। এ অবস্থায় গর্ভপাত করানো যে শারীরিক ভাবে অত্যন্ত ঝুঁকির বিষয়, সে কথা বলাই বাহুল্য। কিন্তু পরিস্থিতি বিচার করে, মেয়েটির ও পরিবারের সওলা শোনার পরে আদালত দ্বিতীয় বার খুঁটিয়ে দেখার নির্দেশ দিয়েছে হাসপাতালকে। পুলিশের তরফে মেয়েটির সমস্ত রিপোর্ট জমা দেওয়া হয়েছে আদালতে।

```