Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

প্রেমিককে গাছে বেঁধে দলিত কিশোরীকে গণধর্ষণ! কেয়ারটেকার-সহ গ্রেফতার ৪

দ্য ওয়াল ব্যুরো: বাড়ি থেকে পালিয়েছিল দু’জন। স্বপ্ন ছিল পরিবারের থেকে অনেক দূরে গিয়ে সুখে সংসার করবে। কিন্তু মানুষ ভাবে এক, হয় আর এক। অন্য জেলাতে অচেনা মানুষের কাছ থেকে সাহায্য চাইতে গিয়েই ভয়ঙ্কর পরিণতি হল তাঁদের। অভিযোগ, কলেজ ক্যাম্

প্রেমিককে গাছে বেঁধে দলিত কিশোরীকে গণধর্ষণ! কেয়ারটেকার-সহ গ্রেফতার ৪

শেষ আপডেট: 17 July 2023 08:20

দ্য ওয়াল ব্যুরো: বাড়ি থেকে পালিয়েছিল দু’জন। স্বপ্ন ছিল পরিবারের থেকে অনেক দূরে গিয়ে সুখে সংসার করবে। কিন্তু মানুষ ভাবে এক, হয় আর এক। অন্য জেলাতে অচেনা মানুষের কাছ থেকে সাহায্য চাইতে গিয়েই ভয়ঙ্কর পরিণতি হল তাঁদের। অভিযোগ, কলেজ ক্যাম্পাসের (Campus) ভিতরে নিয়ে গিয়ে প্রেমিকের সামনেই গণধর্ষণ করা হয়েছে ১৭ বছরের ওই দলিত কিশোরীকে (Minor)। পাশাপাশি মারধর করা হয় প্রেমিককেও। ঘটনাটি ঘটেছে রাজস্থানের যোধপুরে (Jodhpur)।

জানা গিয়েছে, রবিবার ভোরে এই গণধর্ষণের ঘটনাটি ঘটেছে। নির্যাতিতা কিশোরী ও তাঁর প্রেমিক আজমেরের বাসিন্দা। শনিবার তাঁরা বাড়ি থেকে পালিয়েছে। সেখান থেকে বাস ধরে রাত সাড়ে ১০টা নাগাদ যোধপুরে পৌঁছয় দু’জন। সেখানে রাত কাটানোর জন্য একটি গেস্ট হাউস ভাড়া নেয়। প্রথমে অঘটন ঘটে ওই গেস্ট হাউসেই। সেখানকার কেয়ারটেকার কিশোরীর সঙ্গে অভব্য আচরণ করে। এরপর সেখান থেকে বেরিয়ে আসে তাঁরা।

সারা রাত গেদিক ওদিক ঘুরে ভোরবেলা পওটা চৌরাহায় পৌঁছয় তারা। সেখানেই তিনজনের সঙ্গে তাঁদের দেখা হয়। তাঁরা নিজেরাই এগিয়ে এসে আলাপ করে এবং খাবার ও কোল্ড ড্রিঙ্কস দেয়। এরপর যুগলের থেকে গোটা ঘটনা শুনে ওই তিনজন সাহায্যের নাম করে স্থানীয় জয় নারায়ণ ব্যাস বিশ্ববিদ্যালয়ের পুরনো ক্যাম্পাসের হকি গ্রাউন্ডে নিয়ে আসে। এরপর হঠাৎই সাহায্য করার বদলে যুবককে ধরে ব্যাপক মারধর শুরু করে তাঁরা। এরপরে তাঁকে বেঁধে রেখে সামনেই কিশোরীকে পালা করে ধর্ষণ করে তিন অভিযুক্ত।

কিছুক্ষণ পরে ভোরের আলো ফোটার পর মাঠে কয়েকজন মর্নিং ওয়াক করতে আসেন। তখনই অভিযুক্তরা পালিয়ে যায়। দু’জনকে ওই অবস্থায় দেখতে পেয়ে ওই পথচারীরাই পুলিশে খবর দেন। পরে কিশোরীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের ধরতে অভিযান শুরু করে পুলিশ। ডগ স্কোয়াড ও ফরেন্সিক টিমও আসে। এর ঘণ্টাখানেক পরই পুলিশ গ্রেফতার করে।

পরে পুলিশ জানিয়েছে, বাঁচার জন্য পালাতে গিয়ে তিন অভিযুক্তই গুরুতর চোট পেয়েছে। দু’জনের পা-ও ভেঙে গিয়েছে। তাঁদের সবাইকে প্রথমে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর অভিযুক্তদের গ্রেফতার করা হয়। ওদিকে গেস্টহাউসের কেয়ারটেকারকেও গ্রেফতার করা হয়েছে কিশোরীর সঙ্গে অভব্য আচরণের জন্য। ঘটনার খবর পেয়েই পুলিশের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী অশোক গেহলত। তিনি দোষীদের কড়া শাস্তির প্রতিশ্রুতি দিয়েছেন।

আর একটু নামল যমুনার জল, দিল্লির বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে একটু একটু করে


```