Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

রাজ্যকে না জানিয়েই রফতানি! আলু সংকটের জন্য বিজেপিকে নিশানা বেচারাম মান্নার

রাজ্য সরকার পরিস্থিতি মোকাবিলায় কড়া পদক্ষেপ নেবে বলেই আশ্বাস মন্ত্রীর।

রাজ্যকে না জানিয়েই রফতানি! আলু সংকটের জন্য বিজেপিকে নিশানা বেচারাম মান্নার

বেচারাম মান্না, কৃষি বিপণন মন্ত্রী

শেষ আপডেট: 2 December 2024 20:11

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের আলু ব্যবসায়ীদের ধর্মঘট নিয়ে কড়া পদক্ষেপ রাজ্যের। সোমবার বিধানসভায় কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না আলু সংকটের জন্য কেন্দ্রের বিজেপি সরকারকেই কাঠগড়ায় তুললেন। 

মন্ত্রী জানিয়েছেন, ‘বিজেপির কেন্দ্রীয় সরকার রাজ্যকে অন্ধকারে রেখে মালদহের মেহেদিপুর, দক্ষিণ দিনাজপুরের হিলি এবং চ্যাংরাবান্ধাতেই থেকে আলু বাংলাদেশে পাঠিয়েছে। এটা পরিকল্পিতভাবে বাংলাকে হেনস্থা ছাড়া আর কিছুই নয়।’ 

রাজ্য সরকার যে কোনও পরিস্থিতি মোকাবিলায় কড়া পদক্ষেপ নেবে বলেই আশ্বাস মন্ত্রীর। রাজ্যে মূলত কী কী কারণে পর্যাপ্ত আলুর জোগান নেই, বা বর্তমানে ঠিক কত পরিমাণ আলু রাজ্যের হাতে রয়েছে এদিন সবকিছুরই হিসাব দেন কৃষি বিপণন মন্ত্রী। এদিন একদিকে যেমন সীমান্তে আলুপাচার রুখতে কড়া পদক্ষেপের কথা শোনা যায় বেচারামের গলায়, তেমনই উঠে আসে অসাধু ব্যবসায়ীদের কালোবাজারি রুখতে রাজ্যের কড়া পদক্ষেপের প্রসঙ্গও।

রাজ্যের হাতে বর্তমানে ঠিক কত পরিমাণ আলু মজুত আছে এদিন তার হিসাব দিয়ে মন্ত্রী মনে করিয়ে দেন, চলতি বছরে রাজ্যে আলু উৎপাদনের পরিমাণ ৫৮ লক্ষ ৮৪ মেট্রিক টন। ২০২৩ সালে সেই পরিমাণ ছিল সাড়ে ৬৩ লক্ষ মেট্রিক টন। গতবারের থেকে প্রায় সাড়ে ৪ লক্ষ মেট্রিক টন আলু কম উৎপাদন হয়েছে। 

এমন পরিস্থিতির জন্য ঘূর্ণিঝড় দানা এবং লাগাতার বৃষ্টিতে বন্যা পরিস্থিতিকেই দায়ী করেছেন মন্ত্রী। তিনি জানান, বর্তমানে রাজ্যের হাতে যে পরিমাণ আলু মজুত আছে তাতে কোনওরকম সমস্যায় পড়তে হবে না সাধারণ মানুষকে। বেচারাম মান্না জানান, নতুন বছরের ১০ থেকে ১৫ জানুয়ারির মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।

মন্ত্রী আরও জানান, গত ৩ সেপ্টেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত ৮ লক্ষ ২৯৪ হাজার মেট্রিক টন আলু রাজ্যের হাতে এসেছে। বর্তমানে হাতে রয়েছে, ৬ লক্ষ ২ হাজার মেট্রিক টন। তিনি জানিয়েছেন, প্রতিদিন রাজ্যে ১৮ হাজার মেট্রিকটন আলু লাগে। এর মধ্যে ৫ হাজার মেট্রিক টন আলু লাগে শুধু কলকাতাতেই। 

রাজ্যবাসীকে শান্ত হওয়ার পরামর্শ দিয়ে মন্ত্রী জানিয়েছেন, মুখ্যমন্ত্রী রাজ্যের কথা মাথায় রেখেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। মমতা বলেছেন, আগে বাংলার মানুষ আলু পাক তারপর অন্যদের কথা ভেবে দেখা হবে। পরিস্থিতি স্বাভাবিক না হলে কোনওভাবেই আলু রফতানি করা হবে না বলেও এদিন জানিয়ে দেওয়া হয়েছে।

এদিন সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে কৃষি বিপণন মন্ত্রী জানান, ‘সরকার প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সঙ্গে বৈঠকে বসতে চাইলেও তাঁরা শোনেন নি। তবে রাজ্য সরকারের তরফে সুফল বাংলার স্টল থেকে কলকাতায় ২৬ টাকা কেজি দরে এবং জেলায় ২৫ টাকা করে আলু বিক্রি করা হচ্ছে। স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে ৫৯৪ টি কাউন্টার থেকে আলু দেওয়া হচ্ছে।’ 

রাজ্যের তরফে জানানো হয়েছে কোনওভাবেই অসাধু ব্যবসায়ীদের ছাড় মিলবে না। সোমবার মন্ত্রী বেচারাম মান্না জানান, বর্তমানে রাজ্যের কৃষকদের হাতে আলু একেবারেই নেই। ৪০ জন স্টোর মালিক সব আলু মজুত করে এমন কালোবাজারির চেষ্টা করা হচ্ছে। ইতিমধ্যে অভিযুক্তদের নামও রাজ্যের হাতে এসে পৌঁছেছে তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছেন মন্ত্রী।


```