Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

ইকো পার্কে তৈরি হচ্ছে মিনি চিড়িয়াখানা, থাকবে বাঘ, সিংহ, জিরাফ, জেব্রা

দ্য ওয়াল ব্যুরো: আরও একটি চিড়িয়াখানা (Mini Zoo) তৈরি হবে শহরে। থাকবে বাঘ, কুমির-সহ একাধিক প্রাণী। ইকো পার্কের (Eco Park) ৬ নম্বর গেটের কাছের ডিয়ার পার্কের ১৭ একর জায়গা জুড়ে তৈরি হবে একটি ছোট চিড়িয়াখানা। প্রাণী আনা হবে আলিপুর চিড়িয়াখা

ইকো পার্কে তৈরি হচ্ছে মিনি চিড়িয়াখানা, থাকবে বাঘ, সিংহ, জিরাফ, জেব্রা

শেষ আপডেট: 31 July 2022 05:57

দ্য ওয়াল ব্যুরো: আরও একটি চিড়িয়াখানা (Mini Zoo) তৈরি হবে শহরে। থাকবে বাঘ, কুমির-সহ একাধিক প্রাণী। ইকো পার্কের (Eco Park) ৬ নম্বর গেটের কাছের ডিয়ার পার্কের ১৭ একর জায়গা জুড়ে তৈরি হবে একটি ছোট চিড়িয়াখানা। প্রাণী আনা হবে আলিপুর চিড়িয়াখানা (Alipur Zoo) থেকে। ইতিমধ্যেই কাজ শুরু হয়ে গেছে।

বন দফতর সূত্রে খবর, এশিয়ার সিংহ, রয়েল বেঙ্গল টাইগার এবং চিতাবাঘ আনা হবে সামনের বছর। রাখার জন্য ঘেরা এলাকা তৈরি করা হচ্ছে। শক্ত কাঁচের ওপার থেকে দেখবেন দর্শকরা। থাকবে জিরাফ, জেব্রা এবং জলহস্তীও।

এই চিড়িয়াখানার প্রায় ৭০ শতাংশ জায়গা খোলা থাকবে। কেন্দ্রীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষের নির্দেশিকা অনুসারে প্রাণীদের ঘের তৈরির পরিকল্পনা করা হয়েছে।

গত সপ্তাহে আলিপুর চিড়িয়াখানা থেকে পাঁচটি মার্শ কুমির এবং সুন্দরবনের ভাগবতপুর কুমির প্রকল্প থেকে চারটি নোনা জলের কুমির আনা হয়েছে।

সন্ধে নামলেই ‘সাইকেল অভিযান’ ফালাকাটার আইসির! টো-টো করে ঘুরছেন গোটা শহর

আনা হয়েছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের কয়েকটি কালো রাজহাঁস। আফ্রিকার সারস ও হাঁস। কয়েকটি নীল ও হলুদ ম্যাকাও আর কাকাতুয়া আনা হয়েছে আলিপুর চিড়িয়াখানা থেকে।

পার্কের আদি বাসিন্দা হরিণ রাখার জন্য নতুন জায়গা করা হয়েছে। হিডকো (হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন) ২০১৬ সালের ফেব্রুয়ারী মাসে পার্কটি তৈরি করেছিল। উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরের বছর, ২০১৭ সালে পার্কটি চিড়িয়াখানা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। ২০১৮ সালে মিনি চিড়িয়াখানা তৈরির অনুমোদন পায়।


```