Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'সবকিছু রাজনীতির উপর নির্ভর করে না, নীতিবোধ বলেও কিছু আছে', ভিক্টোরিয়ার অনুষ্ঠানে কী নিয়ে ক্ষুব্ধ মিমি

দ্য ওয়াল ব্যুরো: গত ২৩ জানুয়ারি দেশনায়ক নেতাজির জন্মজয়ন্তীর দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। আমন্ত্রণ জানিয়েও ইচ্ছাকৃত অপমান করা হয়েছে মুখ্যমন্ত্রীকে বলে দাবি জানিয়েছেন তৃনমূলের দলনেত্রীসহ সমস্ত স

'সবকিছু রাজনীতির উপর নির্ভর করে না, নীতিবোধ বলেও কিছু আছে', ভিক্টোরিয়ার অনুষ্ঠানে কী নিয়ে ক্ষুব্ধ মিমি

শেষ আপডেট: 25 January 2021 15:39

দ্য ওয়াল ব্যুরো: গত ২৩ জানুয়ারি দেশনায়ক নেতাজির জন্মজয়ন্তীর দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। আমন্ত্রণ জানিয়েও ইচ্ছাকৃত অপমান করা হয়েছে মুখ্যমন্ত্রীকে বলে দাবি জানিয়েছেন তৃনমূলের দলনেত্রীসহ সমস্ত সদস্য। অন্যদিকে সেই অনুষ্ঠানে 'জয় শ্রী রাম' স্লোগানকে ঘিরে এক জট পাকিয়েছে ইতিমধ্যেই। এরই মধ্যে অনুষ্ঠানের সময় ভিক্টোরিয়ায় যত্রতত্র নোংরা ফেলা নিয়ে বিশেষ ভাবে সরব হয়েছেন বহু মানুষ। সেই সুরে সুর মিলিয়ে ক্ষোভ প্রকাশ করলেন সাংসদ-অভিনেত্রী মিমি চক্রবর্তী। কিছুক্ষণ আগেই টুইট করে এক শ্রেণির মানুষের অসচেতনতার বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন মিমি। অভিনেত্রী লিখেছেন, "জাতীয় ঐতিহ্যবাহী এলাকায় অনুষ্ঠানের কর্মসূচি যখন রেখেছেন, তখন জায়গা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার দায় আপনাদেরই। এইটুকু দায়বদ্ধতা নেই আপনাদের মধ্যে! আমি যতদূর জানি ভিক্টোরিয়ায় খাবার নিয়ে ঢোকা নিষিদ্ধ। সেখানে গিয়েও আপনারা আইন অমান্য করবেন!"

এখানেই শেষ নয়। মিমি তার আগে আরও একটি টুইট করেছেন। যেখানে তিনি লিখেছেন, "সবসময় সবকিছু দল এবং রাজনীতির উপর নির্ভর করে না। এটা একটা নীতিবোধ। এই ধরনের কাজ চাইলে এড়িয়ে যাওয়াই যেত!" জানা যাচ্ছে, অনুষ্ঠানের পরে প্যাকেট কুড়িয়ে পরিষ্কার করার কাজটাও কেউ করেননি। ইতিমধ্যেই মিমি টুইটারেই বহু পরিবেশ-প্রেমী মানুষের সর্মথন পেয়েছেন। এটিই প্রথমবার নয়। এর আগেও উত্তরবঙ্গে বেড়াতে গিয়ে বন-জঙ্গলে প্লাস্টিকের প্যাকেট, বোতল, খাবারের থালা যত্রতত্র ফেলে নোংরা করাকে তীব্র নিন্দা করেছিলেন মিমি। সেবারও একজন সচেতন নাগরিক হিসেবে নিজের কথা ব্যক্ত করায়, প্রশংসা কুড়িয়েছিলেন বহু মানুষের।

```