Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

দিঘায় জগন্নাথ মন্দিরের কাজ প্রায় শেষ, রথের আগেই কি দরজা খুলবে!

২০১৮ সালে সেই সিদ্ধান্ত নেওয়ার পরেই রাতারাতি ২৫ একর জমির উপর জগন্নাথধাম ও সংস্কৃতি কেন্দ্র তৈরির কাজ শুরু হয়।

দিঘায় জগন্নাথ মন্দিরের কাজ প্রায় শেষ, রথের আগেই কি দরজা খুলবে!

দিঘা জগন্নাথ মন্দির

শেষ আপডেট: 31 May 2024 14:20

দ্য ওয়াল ব্যুরো: লোহার পাত দিয়ে জোরকদমে চলছে রথ তৈরির কাজ। তাতেই বাড়ছে জল্পনা, তবে কি রথযাত্রার আগেই উদ্বোধন হবে দিঘার জগন্নাথধামের! 

দিঘা রেলস্টেশনের ধারে ভোগীব্রক্ষ্মপুর মৌজায় পুরীর আদলে জগন্নাথ দেবের মন্দির তৈরির সিদ্ধান্ত নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১৮ সালে সেই সিদ্ধান্ত নেওয়ার পরেই রাতারাতি ২৫ একর জমির উপর জগন্নাথধাম ও সংস্কৃতি কেন্দ্র তৈরির কাজ শুরু হয়। এই নতুন জগন্নাথ মন্দিরকে ঘিরে কৌতুহল রয়েছে গোটা রাজ্যের মানুষের। কারণ এবার আর পুরী ছুটতে হবে না, ঘরের কাছে দিঘায় গেলেই প্রভু জগন্নাথের দর্শন মিলবে এই ভাবনায় পুলকিত হন এ রাজ্যের বহু মানুষই।

পুরীর মন্দিরের অনুকরণে নির্মিত দিঘার এই মন্দিরের উচ্চতাও পুরীরই সমান। পাথর এনে ধাপে ধাপে তৈরি হয়েছে মন্দির। মার্বেল পাথরের মূর্তিও এসে গেছে ইতিমধ্যেই। পুরীর মন্দিরের মূর্তি অবশ্য় নিমকাঠের তৈরি। ১৮০ কোটি টাকা ব্যয়ে দিঘার জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে হিডকোর তত্ত্বাবধানে। 

সূত্রের খবর, কাজ প্রায় শেষ পর্যায়ে। তাই কবে উদ্বোধন হবে দিঘার এই জগন্নাথ মন্দিরের তা নিয়ে জল্পনা চলছেই। ৭ জুলাই রথযাত্রা। এর আগেই কি উদ্বোধন হবে মন্দিরের! শোনা যাচ্ছে ভোট পর্ব মিটলে উঠে যাবে আদর্শ আচরণবিধি। তারপরেই এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারেন মুখ্যমন্ত্রী। এখন দিঘায় জগন্নাথ দর্শনের অপেক্ষায় রয়েছেন ভক্তরা।


```