Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

মহিষাদলে সরকারি ট্যাপকলের জল খেয়ে বিষক্রিয়া! অসুস্থ বহু

গত তিনদিনে পানীয় জল খাওয়ার পরে অনেকে অসুস্থ হয়েছেন। এলাকার বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হচ্ছেন।

মহিষাদলে সরকারি ট্যাপকলের জল খেয়ে বিষক্রিয়া! অসুস্থ বহু

মহিষাদলে সরকারি ট্যাপকলের জল খেয়ে বিষক্রিয়া! নিজস্ব চিত্র

শেষ আপডেট: 2 September 2024 15:23

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: সরকারি ট্যাপকলের জল খেয়ে বিষক্রিয়া! কাঁথি ১ নম্বর ব্লকের মহিষাগোঠ গ্রাম পঞ্চায়েত এলাকার বহু মানুষ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। 

স্থানীয় মানুষের অভিযোগ, গত তিনদিনে পানীয় জল খাওয়ার পরে অনেকে অসুস্থ হয়েছেন। এলাকার বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হচ্ছেন। স্থানীয় মাজনা হাসপাতালে ইতিমধ্যেই প্রায় ১৫ জন ভর্তি হয়েছেন। হাসপাতালে বেড না থাকায় কাঁথি মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে আরো অনেককে। জলে বিষক্রিয়া থেকেই  এই সমস্যা দেখা দিয়েছে। স্থানীয়রা বলেছেন, পেটে ব্যথার সঙ্গে বমি ও পেট খারাপ শুরু হচ্ছে।

গ্রামবাসীদের আরও অভিযোগ, চিকিৎসকেরা জানিয়েছেন পরিশুদ্ধ পানীয় জল খেতে। সরকারিভাবে টিউবেল বা পানীয় জলের সরবরাহ নেই। যেটা ছিল সেটা এই অবস্থা। কিন্তু আর্থিক সমস্যা থাকার কারণ জল কিনে খাবার সামর্থ নেই। এখন এই পরিস্থিতির মধ্যে কীভাবে তাঁরা সুস্থ হয়ে উঠবে সেবিষয়ে যথেষ্ট প্রশ্ন থেকে যাচ্ছে। সরকারিভাবে বিকল্প জল পরিষেবা পৌঁছায়নি গ্রামে।  


```