Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

শিল্পীদের পোশাক খুলে নাচতে চাপ, রাজি না হওয়ায় মারধর! নন্দকুমারে গ্রেফতার দুই ক্লাব সদস্য

ঘটনাস্থলে পৌঁছায় নন্দকুমার থানার পুলিশ। নৃত্যশিল্পীদের সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অভিযোগ জমা হতেই দু'জনকে গ্রেফতার করা হয়।

শিল্পীদের পোশাক খুলে নাচতে চাপ, রাজি না হওয়ায় মারধর! নন্দকুমারে গ্রেফতার দুই ক্লাব সদস্য

অভিযোগকারী নৃত্যশিল্পী

শেষ আপডেট: 9 November 2024 14:15

দ্য ওয়াল ব্যুরো: পোশাক খুলে 'হট নাচ' করতে চাপ দেওয়া হয়েছিল। আর তাতে শিল্পীরা রাজি না হওয়ায় আটকে রেখে মারধরের অভিযোগ উঠল। পূর্ব মেদিনীপুরের নন্দকুমারের একটি ক্লাবের পুজো উদ্যোক্তাদের বিরুদ্ধে এমনই বিস্ফোরক অভিযোগ আনা হয়েছে। 

জোর করে নৃত্যশিল্পীদের জামা খুলে নাচ করানোর চেষ্টা করে সোনার বাংলা ক্লাবের লোকজন। নাচতে রাজি না হওয়ায় উত্তেজনা নন্দকুমার ঠেকুয়া বাজার সংলগ্ন এলাকায়। জানা যাচ্ছে ইতিমধ্যেই ঘটনায় ক্লাবের দু'জনকে গ্রেফতার করেছে পুলিশ।

পরে শিল্পী সংগঠন বিএসএফ ইউর সভাপতি প্রবীণ পট্টনায়কের সাহায্যে নন্দকুমার থানার সঙ্গে যোগাযোগ করা হয়। ঘটনাস্থলে পৌঁছায় নন্দকুমার থানার পুলিশ। নৃত্যশিল্পীদের সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অভিযোগ জমা হতেই দু'জনকে গ্রেফতার করা হয়।

অভিযোগকারী এক নৃত্যশিল্পীর কথায়, 'তিন ঘণ্টার প্রোগ্রাম ছিল। কিন্তু পাঁচ ঘণ্টা আমাদের দিয়ে অনুষ্ঠান করানো হয়। শেষে ওরা হট নাচ করার কথা বলে। আমরা কেউ তাতে রাজি না হওয়ায় মারধর শুরু করে। মহিলাদেরও ছেড়ে দেয়নি। অবশেষে পুলিশ এসে আমাদের উদ্ধার করে। আমরা এফআইআর করেছি।'  


```