Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

নন্দীগ্রামের সমবায় সমিতির নির্বাচনে রেকর্ড জয় বিজেপির, শুভেচ্ছা জানালেন শুভেন্দু

নন্দীগ্রাম বিধানসভার গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মহেশপুর সমবায় সমিতির নির্বাচন ছিল।

নন্দীগ্রামের সমবায় সমিতির নির্বাচনে রেকর্ড জয় বিজেপির, শুভেচ্ছা জানালেন শুভেন্দু

জয়ের পর বিজেপি প্রার্থীদের উল্লাস

শেষ আপডেট: 27 October 2024 19:50

দ্য ওয়াল ব্যুরো: নন্দীগ্রামের একটি সমবায় নির্বাচনে সহজ জয় পেল বিজেপি। ১২ আসনের সমবায়ে ১১ আসনেই গেরুয়া শিবিরের প্রার্থীরা বাজিমাত করেছেন বলে খবর। রবিবার বিকেলে সমবায় বিজেপির দখলে আসতেই দলীয় প্রার্থীদের পাশাপাশি দলীয় কর্মী, সমর্থকদের শুভেচ্ছা জানালেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। 

এদিন নন্দীগ্রাম বিধানসভার গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মহেশপুর সমবায় সমিতির নির্বাচন ছিল। সকাল থেকে টানটান উত্তেজনার পর বিকেলে জানা যায় সমবায়ের ১২ আসনের মধ্যে ১১ আসনেই জয় পেয়েছেন বিজেপি প্রার্থীরা। একটি আস্ন পেয়েছে তৃণমূল কংগ্রেস।

খবর পেতেই কর্মী, সমর্থকদের উদ্দেশে ধন্যবাদ জানিয়ে শুভেন্দু লেখেন, ‘বিজেপি সমর্থিত প্রার্থীদের জয়ী করার জন্য আমি ভোটদাতা সকল সমবায়ী বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। জয়ী সকল সদস্যদের গৈরীক অভিনন্দন।’

রবিবার সকাল থেকেই কড়া নিরাপত্তার মধ্য দিয়ে চলে নির্বাচন প্রক্রিয়া। ফলাফল প্রকাশের পর বিজেপি সমর্থকেরা গেরুয়া আবির উড়িয়ে উল্লাসে মেতে ওঠে। তাঁরা জানান, এই জয় শুভেন্দু অধিকারীর জয়। বিরোধী দেলনেতার নেতৃত্বেই নন্দীগ্রামে একের পর এক সমবায়ে জয়ী হচ্ছে বিজেপি। এদিকে ভোটের ফল বেরতেই বিজেপির বিরুদ্ধে সন্ত্রাসের বাতাবরণ তৈরির অভিযোগ করেছেন তৃণমূল নেতৃত্ব।

এর আগে নন্দীগ্রামের মহম্মদপুর সমবায় সমিতি নির্বাচনে জয়ী হয়েছিল বিজেপি। ৯টি আসনের মধ্যে ৯ টিতেই জয়ী হন বিজেপি সমর্থিত প্রার্থীরা। উল্লেখ্য, রবিবারই সল্টলেকের অনুষ্ঠানে উপস্থিত হয়ে শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, তিনি অত্যাচারিত হিন্দুদের একজোট করছেন। নন্দীগ্রামে ইতিমধ্যে সে কাজের অনেকটাই সেরে ফেলেছেন তিনি। আগামীদিনে তাঁর গড়ের সমস্ত হিন্দু সনাতনীরা বিজেপির হাত আরও শক্ত করবেন বলে আশাবাদী তিনি।


```