Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

চিড়িয়াখানার জন্য ছাগল আনা হয়েছিল, কেটে খেয়ে পার্টি করলেন খোদ ডিরেক্টর

দ্য ওয়াল ব্যুরো: চিড়িয়াখানায় রাখার জন্য ছাগল আনা হয়েছিল। সেই ছাগল কেটে রান্না করে ক্রিসমাস পার্টিতে খেয়ে ফেলার (zoo chief eats goats) অভিযোগ উঠল খোদ চিড়িয়ানার প্রাক্তন ডিরেক্টরের বিরুদ্ধে। আশ্চর্য ঘটনাটি ঘটেছে দক্ষিণ মেক্সিকোয় (Mexico z

চিড়িয়াখানার জন্য ছাগল আনা হয়েছিল, কেটে খেয়ে পার্টি করলেন খোদ ডিরেক্টর

শেষ আপডেট: 7 February 2023 10:19

দ্য ওয়াল ব্যুরো: চিড়িয়াখানায় রাখার জন্য ছাগল আনা হয়েছিল। সেই ছাগল কেটে রান্না করে ক্রিসমাস পার্টিতে খেয়ে ফেলার (zoo chief eats goats) অভিযোগ উঠল খোদ চিড়িয়ানার প্রাক্তন ডিরেক্টরের বিরুদ্ধে।

আশ্চর্য ঘটনাটি ঘটেছে দক্ষিণ মেক্সিকোয় (Mexico zoo)। সেখানকার রাজ্য পরিবেশ দফতরের বন্যপ্রাণী বিভাগের অধিকর্তা ফার্নান্দো রুইজ গুতেরেস জানিয়েছেন, চিড়িখানার ভিতরেই ৪টি পিগমি প্রজাতির ছাগল (pygmy goat) কেটে বর্ষশেষের পার্টিতে সেগুলি রান্না করে খেয়ে ফেলেন চিড়িয়ানার প্রাক্তন ডিরেক্টর হোসে রুবেন নাভা। গুতেরেস জানিয়েছেন, যেহেতু ছাগলগুলি মানুষের খাওয়ার উপযোগী নয়, তাই অনেকেরই শরীর খারাপ হওয়ার সম্ভাবনা ছিল।

একটি হরিণের অস্বাভাবিক মৃত্যুর পর রুবেন নাভাকে গত ১২ ডিসেম্বর চিড়য়াখানাটির ডিরেক্টর পদ থেকে সরিয়ে দেওয়া হয়। সেই ঘটনার তদন্ত করতে গিয়ে আরও অনেক চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। জানা যায়, রুবেন নাভা ডিরেক্টর থাকাকালীন চিড়িয়াখানাটির বহু প্রাণীকে বিক্রি এবং পাচার করে দেওয়া হয়েছে। কেটে খেয়েও ফেলা হয়েছে বহু প্রাণী। অনেক বিত্তশালী লোকজনের কাছে বেশ কিছু হরিণ এবং একটি জেব্রা মোটা টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ ওঠে নাভার বিরুদ্ধে।

ঘটনায় এখনও নাভার বিরুদ্ধে কোনও সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে কিনা জানা যায়নি।

রোদ পোহাতে সিডনি যাচ্ছিলেন, পৌঁছনোর পরে চারদিকে বরফ! কী করে হল এমনটা


```