Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

আদিবাসী ভাষায় কথা! সহপাঠীর গায়ে আগুন ধরিয়ে দিল 'বন্ধুরা', মেক্সিকোর স্কুলে বৈষম্যের ঘৃণ্য নজির

দ্য ওয়াল ব্যুরো: ক্লাসের মধ্যেই সহপাঠীর গায়ে আগুন ধরিয়ে দিল দুই স্কুলপড়ুয়া। মেক্সিকোর (Mexico) সেই স্কুলে বর্ণবৈষম্যের (Racism) এমন জঘন্য নজিরের ঘটনা সামনে আসতেই গর্জে উঠেছেন শুভবুদ্ধিসম্পন্ন মানুষজন। আহত পড়ুয়া দীর্ঘদিন হাসপাতালে চি

আদিবাসী ভাষায় কথা! সহপাঠীর গায়ে আগুন ধরিয়ে দিল 'বন্ধুরা', মেক্সিকোর স্কুলে বৈষম্যের ঘৃণ্য নজির

শেষ আপডেট: 13 July 2022 07:38

দ্য ওয়াল ব্যুরো: ক্লাসের মধ্যেই সহপাঠীর গায়ে আগুন ধরিয়ে দিল দুই স্কুলপড়ুয়া। মেক্সিকোর (Mexico) সেই স্কুলে বর্ণবৈষম্যের (Racism) এমন জঘন্য নজিরের ঘটনা সামনে আসতেই গর্জে উঠেছেন শুভবুদ্ধিসম্পন্ন মানুষজন। আহত পড়ুয়া দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিল, সম্প্রতি সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

ঘটনাটি ঘটেছে মেক্সিকোর কুয়েরেতারোতে। সেখানেই গত জুন মাসে আক্রান্ত হয়েছে জুয়ান জামোরানো নামের ওই পড়ুয়া। সে আদিবাসী সম্প্রদায়ের। অভিযোগ, ক্লাসরুমের মধ্যে তার গায়ে অ্যালকোহল ঢেলে দেওয়া হয়। তারপর ধরিয়ে দেওয়া হয় আগুন।

এই ঘটনায় জুয়ানের দুজন সহপাঠীর দিকে অভিযোগের আঙুল তুলেছেন তার পরিবারের লোকজন। ১৪ বছর বয়সি জুয়ানের শরীরে সেকেন্ড ও থার্ড ডিগ্রি বার্ন রয়েছে। হাসপাতালে কয়েক সপ্তাহ ধরে তার চিকিৎসা হয়। গত সপ্তাহে বাড়ি ফিরেছে জুয়ান।

মেক্সিকো তথা আমেরিকা যুক্তরাষ্ট্রের কোণায় কোণায় লড়াই চলছে বর্ণবৈষম্যের বিরুদ্ধে। চামড়ার রঙ বা জন্মগত উত্তরাধিকার সূত্রে কাউকে ‘অপরাধী’র তকমা দেওয়া যায় না, সেই সচেতনতার প্রচারও চালানো হচ্ছে। তবে মেক্সিকোর স্কুলে যা ঘটেছে তা রীতিমতো ভয়ঙ্কর।

অভিযোগ, আদিবাসী বংশোদ্ভুত জুয়ানকে স্কুলে হামেশাই হেনস্থা করা হত নানাভাবে। তার মাতৃভাষা ওটোমি। এই ভাষাতে সে পারতপক্ষে কথা বলত না। তার পরিবারের অভিযোগ, শুধু ক্লাসের সহপাঠীরা নয়, জুয়ানকে নানাভাবে হেনস্থা করেন তার শিক্ষকরাও। বিচার চাইতে আদালতের দ্বারস্থ হয়েছে জুয়ানের পরিবার।  

আরও পড়ুন: রাইফেল হাতে বিশ্বজয় করলেন বৈদ্যবাটির মেহুলি! শুটিং ওয়ার্ল্ড কাপে জুটিতে জিতলেন সোনা


```