Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

উত্তরপাড়ার কারখানায় তৈরি হবে মেট্রোর অত্যাধুনিক কোচ, বাংলায় ব্যাপক কর্মসংস্থানের সুযোগ

পশ্চিমবঙ্গের অন্যতম শিল্পসংস্থা টিটাগড় ওয়াগন পুণে মেট্রোর জন্য আধুনিক কোচ তৈরির বরাত পেয়েছে। যা তৈরি হবে হুগলির উত্তরপাড়ায়।

উত্তরপাড়ার কারখানায় তৈরি হবে মেট্রোর অত্যাধুনিক কোচ, বাংলায় ব্যাপক কর্মসংস্থানের সুযোগ

প্রতীকী ছবি

শেষ আপডেট: 6 October 2024 15:31

দ্য ওয়াল ব্যুরো: এবার দেশের সবচেয়ে আধুনিক মেট্রো কোচ তৈরি হতে চলেছে বাংলায়। কলকাতা মেট্রোর রুট সম্প্রসারণে পর এবার এই খবর বাংলার শিল্পক্ষেত্রে ভাল খবর বলেই মনে করছেন অনেকে। যদিও বাংলায় তৈরি হওয়া আধুনিক এই কোচ প্রথম পাবে মহারাষ্ট্রের পুণে। 

পশ্চিমবঙ্গের অন্যতম শিল্পসংস্থা টিটাগড় ওয়াগন পুণে মেট্রোর জন্য আধুনিক কোচ তৈরির বরাত পেয়েছে। যা তৈরি হবে হুগলির উত্তরপাড়ায়। ইতালিয়ান ও দেশীয় যা যা আধুনিক প্রযুক্তি আছে তার সংমিশ্রণে কোচ তৈরি করা হবে বলে জানা গেছে। মনে করো হচ্ছে এর কারণে ব্যাপক কর্মসংস্থানের দরজা খুলে যাবে বাংলার যুবক-যুবতীদের কাছে। 

বেশ কিছু দিন আগেই ইতালীয় কয়েকটি কোচ বাংলায় এসেছে। সেগুলো আপাতত পরীক্ষা করা হচ্ছে। তারপরই সেই সব প্রযুক্তি কাজে লাগিয়ে অত্যাধুনিক কোচ তৈরি করবে উত্তরপাড়ার কোচ ফ্যাক্টরি। ‘ভোকাল ফর লোকাল’, ‘মেক ইন ইন্ডিয়া’ স্লোগানকে সামনে রেখে প্রচার করেছেন প্রধানমন্ত্রী। রেলের তরফে বলা হচ্ছে, দেশীয় প্রযুক্তি এবং পরিকাঠামো উন্নয়নে অগ্রাধিকার দিয়েছেন নরেন্দ্র মোদী। 

কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যে কোচগুলো আছে, তার তিনটি এসেছে চিন থেকে। এই আবহের মধ্যেই পুণের জন্য তৈরি বাংলার মেট্রো কোচ তৈরির সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ। 

শিল্প কর্তারা মনে করছেন, উত্তরপাড়ার টিটাগড় ওয়াগন ফ্যাক্টরিতে নয়া অত্যাধুনিক কোচ তৈরি হলে বেকার সমস্যার অনেকটা সমাধান হবে। এখনও অবধি যা খবর, সমস্ত কোচ অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করা হবে। যা সাধারণ কোচের ওজনের তুলনায় অনেকটাই হালকা তো বটেই পরিবেশবান্ধবও। রেলের তরফে বলা হচ্ছে, এই প্রথম দেশে এ ধরনের অত্যাধুনিক কোচ তৈরি হচ্ছে। আর তাও আবার বাংলায়।


```