Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

থ্রেডস চলে এল, মেটার নিজস্ব 'টুইটার' কেমন, কী কী করা যাবে

দ্য ওয়াল ব্যুরো: বক্সিং রিংয়ে না হোক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এবার মুখোমুখি লড়াইয়ে দুই ডিজিটাল মিডিয়ার হর্তাকর্তা। ইলন মাস্ক ( Elon Musk) বনাম মার্ক জুকারবার্গ। মাস্কের টুইটারকে (Twitter) চ্যালেঞ্জ করতে চলে এল জুকারবার্গের 'টুইটার

থ্রেডস চলে এল, মেটার নিজস্ব 'টুইটার' কেমন, কী কী করা যাবে

শেষ আপডেট: 6 July 2023 06:50

দ্য ওয়াল ব্যুরো: বক্সিং রিংয়ে না হোক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এবার মুখোমুখি লড়াইয়ে দুই ডিজিটাল মিডিয়ার হর্তাকর্তা। ইলন মাস্ক ( Elon Musk) বনাম মার্ক জুকারবার্গ। মাস্কের টুইটারকে (Twitter) চ্যালেঞ্জ করতে চলে এল জুকারবার্গের 'টুইটার কিলার' থ্রেডস (Threads)। বৃহস্পতিবার এই নতুন অ্যাপ লঞ্চ করার পরেই মজার ছলে টুইট করেছেন ফেসবুক কর্তা মার্ক জুকারবার্গ। সেখানেও মুখোমুখি দুই প্রতিপক্ষের ছবি। বলা বাহুল্য, টুইটারেরই বিকল্প হতে চলেছে মেটার নতুন মাইক্রোব্লগিং সাইট।

থ্রেডস লঞ্চ হওয়ার পরেই দু'ঘণ্টায় ২০ লাখের বেশি লগ ইন হয়েছে। চার ঘণ্টায় ৫০ লাখ গ্রাহক লাইক করেছেন।

https://twitter.com/finkd/status/1676747594460962817?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1676747594460962817%7Ctwgr%5E8e0d4cdf244f93673173ed7766565401381c78cb%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fbengali.abplive.com%2Ftechnology%2Fmark-zuckerberg-s-first-tweet-in-11-years-jabs-elon-musk-amid-threads-launch-know-in-details-990671

থ্রেডস কি টুইটারেরই মতো? কী কী সুবিধা রয়েছে এতে

ইলন মাস্ক একদিকে টুইটারে কাঁচি চালাচ্ছেন, টুইটের সংখ্যা কমাচ্ছেন, আর ওদিকে তেড়েফুঁড়ে উঠেছেন জুকারবার্গ। টুইটারের টালমাটাল অবস্থায় তাকে টেক্কা দিতেই টেক্সট-বেসড সোশ্যাল নেটওয়ার্ক অ্যাপ থ্রেডস তৈরি করেছে মেটা। এই অ্যাপের বিশেষত্ব হল, এটিতে আপনি আপনার ইনস্টাগ্রামের ফলোয়ারদের পাবেন। আর একই সময় ইনস্টাগ্রামের ও থ্রেডস অ্যাপে একই নাম রাখা যাবে।

ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দিয়েই থ্রেডস-এ লগইন করতে পারবেন গ্রাহকরা। টুইটারের মতোই রিয়েল-টাইম প্ল্য়াটফর্ম যেখানে ৫০০ অক্ষরের টেক্সট পোস্ট করা যাবে। শুধু টেক্সট নয় ছবি ও ভিডিও পোস্ট করা যাবে থ্রেডসে। গ্রাহকরা তাঁদের থ্রেডস পোস্ট ইনস্টাগ্রাম স্টোরিতেও শেয়ার করতে পারবেন।

ইনস্টাগ্রামের মতো এই অ্যাপেও ব্যবহারকারীরা প্রাইভেসি পাবেন। থ্রেডস পোস্টে কাদের ট্যাগ করা যাবে, কারা পোস্টে উত্তর দিতে ও শেয়ার করতে পারবেন, সেটা কন্ট্রোল করা যাবে। পাশাপাশি কাউকে আনফলো করা, অ্যাকাউন্ট রেস্ট্রিক্ট বা ব্লক করা সেসবও করা যাবে থ্রেডস অ্যাপে।

টুইটারের মতোই থ্রেডস অ্যাপেও পোস্টে লাইক দেওয়া, রিপোস্ট করা, রিপ্লাই করা এবং শেয়ার করার সুযোগ রয়েছে। ব্যবহারকারীর ছবি ছোট আকারে বৃত্তাকারভাবে দেখা যাবে এবং টুইটারের মতো নীল টিকও থাকবে এতে। মোদ্দা কথা, টুইটারাইটরা এবার থ্রেডসে মন খুলে পোস্ট করা বা পোস্ট শেয়ার করতে পারবেন। টুইটারের মতো এই অ্যাপে পোস্ট করার বা পোস্ট পড়ার কোনও নির্দিষ্ট  সীমা থাকবে না।

মুখে প্রস্রাব করেন বিজেপি নেতা, ‘ক্ষমা চেয়ে’ আদিবাসী শ্রমিকের পদসেবা মুখ্যমন্ত্রী শিবরাজের


```