Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

মেরে পাস দিদি হ্যায়! দিওয়ারের ডায়লগ দিয়ে প্রচার শুরু জুনের

শত্রুঘ্ন সিনহার ডায়লগ দিয়ে শুরু করলেন সভা। আর শেষ করলেন দিওয়ার এর সেই বিখ্যাত ডায়লগ দিয়ে, 'মেরে পাস মা হ্যায়' থুড়ি 'মেরে পাস দিদি হ্যায়'। জুন মালিয়ার বক্তব্যের আগাগোড়াই জুড়ে রইল আত্মবিশ্বাস আর আনুগত্য।

মেরে পাস দিদি হ্যায়! দিওয়ারের ডায়লগ দিয়ে প্রচার শুরু জুনের

শেষ আপডেট: 12 March 2024 13:28

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: শশী কাপুরের ডায়লগ দিয়ে শুরু করলেন সভা। আর শেষ করলেন দিওয়ার এর সেই বিখ্যাত ডায়লগ দিয়ে, 'মেরে পাস মা হ্যায়' থুড়ি 'মেরে পাস দিদি হ্যায়'। জুন মালিয়ার বক্তব্যের আগাগোড়াই জুড়ে রইল আত্মবিশ্বাস আর আনুগত্য।

ভোটের দিন ঘোষণা হয়নি এখনও। তবে প্রার্থী তালিকায় নাম ঘোষণা হতেই মেদিনীপুরে এসে কর্মীদের নিয়ে সভা সারলেন জুন। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে রাজনীতিতে এনেছেন। তবে আদতে যে তিনি অভিনয়ের জগতের মানুষ। কর্মীদেরকে উজ্জীবিত করলেন পরের পর বেশ কিছু ফিল্মি ডায়লগ দিয়ে। কথার পিঠে কথায় তাঁর মুখে শোনা গেল শত্রুঘ্ন সিনহার সেই পরিচিত ডায়লগ 'খামোশ'। বক্তব্য রাখার সময় অভিনেতা মিঠুন চক্রবর্তীকেও মনে পড়ে গেল তাঁর। বললেন, "মিঠুনদা এখন এদিকে নেই, ওদিকে চলে গেছে"। এতদিন মেদিনীপুর সদরের বিধায়ক ছিলেন জুন মালিয়া। এবার দল তাঁকে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী করেছে। 

এই আসনে এখনও প্রার্থীর নাম ঘোষণা করেনি বিজেপি। নানা নাম ভাসছে মেদিনীপুরের হাওয়ায়। শোনা যাচ্ছে দিলীপ ঘোষই আবার টিকিট পাবেন এই আসনে। আবার এটাও শোনা যাচ্ছে, ভারতী ঘোষকে এই আসনে প্রার্থী করতে পারে বিজেপি। ডেবরা বিধানসভায় দাঁড়িয়ে হেরেছেন ভারতী ঘোষ। হেরেছেন ঘাটাল লোকসভা আসনেও। এবার কী তিনি জুনের প্রতিদ্বন্দ্বী হবেন, সেই প্রশ্নের জবাব হয়তো মিলবে অচিরেই। সে যেই দাঁড়ান, জুন কণ্ঠে তুলে নিয়েছেন দিওয়ারের সেই পরিচিত ডায়লগ 'মেরে পাস মা হ্যায়', থুড়ি 'মেরে পাস দিদি হ্যায়'!

সোমবার ফিল্মি কায়দায় ডায়লগ দিয়ে কর্মী সমর্থকদের উজ্জীবিত করেই তড়িঘড়ি জুন ছুটলেন মন্দির, মসজিদ, গির্জায় । মেদিনীপুর শহরের সিদ্ধেশ্বরী কালী মন্দিরে গিয়ে পুজো দিলেন তৃণমূল প্রার্থী জুন মালিয়া। পুজো শেষ করেই মাথায় কাপড় দিয়ে ঢুকলেন শহরের জোড়া মসজিদে। তারপর গেলেন গির্জায়। মেদিনীপুর এসে এভাবেই প্রথম দিনটা কাটিয়ে গেলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের এবারের তৃণমূল প্রার্থী তথা অভিনেত্রী জুন মালিয়া।


```