Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

মানসিক সমস্যা থাকা মানুষকে 'পাগল' বলে চিহ্নিত করছে প্যান কার্ডের আবেদন!

দ্য ওয়াল ব্যুরো: মানসিক ভাবে অসুস্থ মানুষের সংখ্যা এ দেশে খুব কম নয়। কিন্তু আপনি কি জানতেন, কেন্দ্রীয় সরকারের আয়কর দফতর তাঁদের 'লুনাটিক' বা 'ইডিয়ট' অর্থাৎ পাগল বা বোকা নামে দাগিয়ে দিতে চাইছে? প্যান কার্ডের জন্য অলাইন আবেদন করতে গেলে অন্তত ত

মানসিক সমস্যা থাকা মানুষকে 'পাগল' বলে চিহ্নিত করছে প্যান কার্ডের আবেদন!

শেষ আপডেট: 23 January 2019 19:19

দ্য ওয়াল ব্যুরো: মানসিক ভাবে অসুস্থ মানুষের সংখ্যা এ দেশে খুব কম নয়। কিন্তু আপনি কি জানতেন, কেন্দ্রীয় সরকারের আয়কর দফতর তাঁদের 'লুনাটিক' বা 'ইডিয়ট' অর্থাৎ পাগল বা বোকা নামে দাগিয়ে দিতে চাইছে? প্যান কার্ডের জন্য অলাইন আবেদন করতে গেলে অন্তত তেমনটাই সামনে আসছে। প্যান কার্ডের জন্য অনলাইনে আবেদন করার সময়কার একটা স্ক্রিনশট সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে, আবেদনকারীর কোনও রকম মানসিক অসুস্থতা আছে কি না জানতে চাওয়া হলে, সেখানে অপশন হিসেবে দেওয়া হয়েছে সামান্য, এবং লুনাটিক। প্রসঙ্গত, আইনের খাতায় 'লুনাটিক' শব্দের আক্ষরিক অর্থ ঠিক করে দিয়েছে সুপ্রিম কোর্ট। সেখানে বলা হয়েছে, 'এক জন বোকা মানুষ, যাঁর আজন্মের স্মৃতি অসঙ্গত, যাঁর কথাবার্তার অর্থ নেই, তিনিই লুনাটিক।' শুধু লুনাটিক নয়। সুপ্রিম কোর্ট সংজ্ঞা দিয়েছে ইডিয়ট শব্দটিরও। বলেছে, 'যে মানুষ এক থেকে কুড়ি গুনতে পারে না, সপ্তাহে ক'টা দিন আছে বলতে পারে না, নিজের বাবা বা মা কে চিনতে পারে না, সে-ই ইডিয়ট।' প্রশ্ন উঠেছে, প্যান কার্ডের মতো একটি গুরুত্বপূর্ণ সরকারি নথিতে কী ভাবে এতটা অসংবেদনশীল ভাবে লেখা হতে পারে কারও মানসিক অবস্থার কথা? সেই সঙ্গে এটাও দেখার বিষয়, যে সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে, কেউ 'ইডিয়ট' হলে, তার অপরাধের বিচারও অন্য মাত্রায় করা হবে। ছাড় পাবে সে। লুনাটিক শব্দটা খুব একটা পরিশীলিত নয় বলেই মনে করেন অনেকে। কারও মানসিক অসুস্থতাকে গুরুত্ব না দিয়ে, তাকে পাগল বলে দাগিয়ে দিলে যেমন হয়, লুনাটিক শব্দের ব্যবহারও অনেকটা তেমনই। আদতে ল্যাটিন শব্দ লুনাটিক। চাঁদ দেখে মানসিক রোগ তৈরি হয় যাদের, তাদের এমনটা বলা হয়। সহজ বাংলায়, চন্দ্রাহত। ব্রিটিশরা যখন এ দেশে মানসিক রোগের চিকিৎসা কেন্দ্র তৈরি করে, নাম দেয় লুনাটিক অ্যাসাইলাম।

```