Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

সাবধান! মহিলা কামরা বা লেডিস স্পেশ্যালে উঠলেই বড় বিপদ, কড়া নির্দেশ হাইকোর্টের

লেডিস স্পেশ্যালে ওঠার দিন শেষ! লোকাল ট্রেনের মহিলা কামরা তো বটেই। উঠলেই এবার কড়া জরিমানার মুখে পড়তে হবে পুরুষদের।

সাবধান! মহিলা কামরা বা লেডিস স্পেশ্যালে উঠলেই বড় বিপদ, কড়া নির্দেশ হাইকোর্টের

ফাইল ছবি।

শেষ আপডেট: 4 July 2024 20:51


দ্য ওয়াল ব্যুরো: লেডিস স্পেশ্যালে ওঠার দিন শেষ! লোকাল ট্রেনের মহিলা কামরা তো বটেই। উঠলেই এবার কড়া জরিমানার মুখে পড়তে হবে পুরুষদের। বৃহস্পতিবার একটি জনস্বার্থ মামলায় এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। 

নিত্যদিন লেডিস কামরা, এমনকি লেডিস স্পেশ্যালে উঠে পড়েন কিছু পুরুষ। মহিলা যাত্রীদের সঙ্গে দুর্বব্যহার করেন। এই অভিযোগে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন পিয়েতা ভট্টাচার্য নামে এক আইনজীবী। এদিন আদালতে তাঁর অভিযোগ, এ ব্যাপারে রেলের কাছে অভিযোগ জানিয়েও সমস্যার সুরাহা হয়নি।

রেলের তরফে পাল্টা দাবি করা হয়, সিনিয়র ডিভিশনাল সিকিউরিটি অফিসারের কাছে অভিযোগ জানানোর কথা। এক্ষেত্রে মামলাকারী সঠিক জায়গায় অভিযোগ করেননি। 

একই সঙ্গে রেলের তরফে জানানো হয়, এ ব্যাপারে নিয়মিত নজরদারিও চালানো হয়। চলতি বছরের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত শিয়ালদহ ডিভিশনে ২৮৭৭ জনের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হয়েছে। 

পরিসংখ্যান শুনে চমকে ওঠেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চ। বেঞ্চের পর্যবেক্ষণ, মাত্র ৬ মাসের সংখ্যা থেকে স্পষ্ট এই ধরনের ঘটনা হামেশাই ঘটছে। যা বন্ধ হওয়া দরকার। 

এরপরই রেল কর্তৃপক্ষকে প্রতিনিয়ত কড়া নজরদারির নির্দেশ দিয়েছে আদালত। বেঞ্চের নির্দেশ, যারা আইন ভেঙে মহিলা কামরায় উঠবেন, তাঁদের বিরুদ্ধে আইন মেনে কঠোর ব্যবস্থা নিতে হবে। একইসঙ্গে সতর্ক করার জন্য প্রতিটি স্টেশনে প্রতিনিয়ত এ ব্যাপারে ঘোষণা করার কথাও রেলকে বলেছে আদালত।

যদিও পুরুষ যাত্রীদের একাংশের অনুযোগ, লেডিস স্পেশ্যাল খালি যায়। এদিকে অনেকক্ষণ পর পর ট্রেন। তাই আরপিএফকে বলেই তাঁরা লেডিস স্পেশ্যালে ওঠেন। পাল্টা যুক্তিও উঠে আসছে। মহিলাদের বক্তব্য, এখনকার প্রতিটি ট্রেনে লেডিস বগিতে এও লেখা থাকে, পুরুষের ওঠা নিষেধ। তা সত্ত্বেও অনেকে জোর করে ওঠেন।


```