Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের

রাজবধূ মেগানের গর্ভপাত! নিজেই জানালেন সে কথা, স্তম্ভিত সারা বিশ্বের মানুষ

দ্য ওয়াল ব্যুরো: গর্ভপাত নিয়ে মুখ খুলতে সাধারণ মেয়েরাও অনেক সময়ে কুণ্ঠা বোধ করেন। এই যুগের আধুনিকারাও হতাশা ও লজ্জাকে অতিক্রম করে এ নিয়ে বিশেষ আলোচনায় এগিয়ে আসেন না। আর রাজপরিবারের সদস্যদের মতো অভিজাত মানুষরা তো ভাবতেই পারেন না। কিন্তু এব

রাজবধূ মেগানের গর্ভপাত! নিজেই জানালেন সে কথা, স্তম্ভিত সারা বিশ্বের মানুষ

শেষ আপডেট: 25 November 2020 14:28

দ্য ওয়াল ব্যুরো: গর্ভপাত নিয়ে মুখ খুলতে সাধারণ মেয়েরাও অনেক সময়ে কুণ্ঠা বোধ করেন। এই যুগের আধুনিকারাও হতাশা ও লজ্জাকে অতিক্রম করে এ নিয়ে বিশেষ আলোচনায় এগিয়ে আসেন না। আর রাজপরিবারের সদস্যদের মতো অভিজাত মানুষরা তো ভাবতেই পারেন না। কিন্তু এবার সবাইকে চমকে দিয়ে, সাধারণ মেয়েদের মনের জোর বাড়াতেই মুখ খুললেন ডাচেস অফ সাসেক্স মেগান মার্কেল। জনপ্রিয় সংবাদপত্র 'দ্য নিউইয়র্ক টাইমস'-এ প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স হ্যারির স্ত্রী মেগানের এই বছর জুলাই মাসের এক সকালে আচমকা গর্ভপাত হয়। সন্তান হারানোর যন্ত্রণা সহ্য করতে পারেননি তিনি। নিজের ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা শেয়ার করার পাশাপাশি বলেছেন. সে সময় তিনি ও হ্যারি দুজনেই ভেঙে পড়েছিলেন। ২০১৮ সালে প্রিন্স হ্যারির সঙ্গে বিয়ে হয় মেগানের। ২০১৯ সালে মে মাসে প্রথমবার মা হন মেগান। ছেলের নাম রাখেন আর্চি। মেগান জানান আর্চিকে সামলাতে সামলাতেই এই দুর্ঘটনা ঘটে। তিনি লিখেছেন, "সকালে ছেলের ডায়পার বদলাচ্ছিলাম।‌ হঠাৎ পেটে তীব্র যন্ত্রণা অনুভব করলাম। বুঝতে পারছিলাম কিছু একটা ঘটতে চলেছে। তখনই মাথায় আসে, হয়তো আমি দ্বিতীয় সন্তানকে হারিয়ে ফেলছি। আচমকা আর্চিকে কোলে নিয়েই আমি মাটিতে পড়ে যাই।" মেগান আরও বলেন, "সন্তান হারানোর যন্ত্রণা আসলে বর্ণনা করা যায় না। কেউ মুখ খোলেন, কেউ সারাজীবন এই যন্ত্রণা বুকে চেপে রাখেন। আমি ও প্রিন্স দুজনেই ভেঙে পড়েছিলাম। তবে মন শক্ত করছিলাম আর্চির জন্য। তখনই আমরা জানতে পারলাম প্রতি ১০০ জনের মধ্যে ১০ থেকে ২০ জন মেয়ে এই অভিজ্ঞতার সম্মুখীন হন।" প্রতিবেদনে মেগান এও বলেছেন, "২০২০ সকলের খারাপ কেটেছে জানি। আমরা প্রিয়জনদের থেকে দূরে থাকলেও আসলে প্রত্যেকেই মনের ভীষণ কাছাকাছি থেকেছি এবছর। আমরা প্রত্যেকেই ভয়ে, আতঙ্কে, মনখারাপে, সবাই সবার থেকে দূরে। হয়তো কেউ সফল, কেউ সফল না। কিন্তু প্রত্যেকে প্রতিজ্ঞা করুন, আপনার পাশের মানুষটিকে দিনে একবার হলেও জিজ্ঞেস করবেন, তুমি ঠিক আছো?" ব্রিটিশ রাজপরিবারে অন্দরমহলের খবর সাধারণত প্রকাশ্যে আসে না। তাঁরা কেউই ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খোলেন না। কিন্তু গত বছরেই পরিবারের নিয়ম-কানুন, রক্ষণশীল মনোভাবের সঙ্গে দীর্ঘদিন মানিয়ে নিতে না পারায় বাড়ি থেকে বেরিয়ে আসেন তিনি ও প্রিন্স হ্যারি। প্রথমে কানাডায় থাকবেন বলে ভাবনাচিন্তা করলেও, পরে আমেরিকার ক্যালিফোর্নিয়ায় তাঁরা দুজনে ফের সংসার শুরু করেছেন। মেগানের স্বীকারোক্তিকে অনেকে বাহবা জানালেও রানি এবিষয়ে এখনও মুখ খোলেননি। রাজপরিবারের তরফেও কোনও বার্তা দেওয়া হয়নি।

```