Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

আকাশে ইতিহাস! ভারতীয় বায়ুসেনায় এই প্রথম কোনও কমব্যাট ইউনিটকে কমান্ড দেবেন একজন মহিলা

দ্য ওয়াল ব্যুরো: ইতিহাস গড়ল ভারতীয় বায়ুসেনা (IAF)। এই প্রথম কোনও ফ্রন্টলাইন কমব্যাট ইউনিটের কম্যান্ড দেওয়ার ভার দেওয়া হল কোনও মহিলার কাঁধে। পশ্চিম সেক্টরে এই দায়িত্ব দেওয়া হয়েছে গ্রুপ ক্যাপ্টেন শালিজা ধামিকে (Shaliza Dhami)। মা

আকাশে ইতিহাস! ভারতীয় বায়ুসেনায় এই প্রথম কোনও কমব্যাট ইউনিটকে কমান্ড দেবেন একজন মহিলা

শেষ আপডেট: 7 March 2023 11:26

দ্য ওয়াল ব্যুরো: ইতিহাস গড়ল ভারতীয় বায়ুসেনা (IAF)। এই প্রথম কোনও ফ্রন্টলাইন কমব্যাট ইউনিটের কম্যান্ড দেওয়ার ভার দেওয়া হল কোনও মহিলার কাঁধে। পশ্চিম সেক্টরে এই দায়িত্ব দেওয়া হয়েছে গ্রুপ ক্যাপ্টেন শালিজা ধামিকে (Shaliza Dhami)।

মার্চের গোড়া থেকেই মেডিক্যাল স্ট্রিমের বাইরে বিভিন্ন ইউনিটে প্রধানের দায়িত্ব দেওয়া হচ্ছিল বায়ুসেনার মহিলা অফিসারদের। কিন্তু একেবারে কমব্যাট ইউনিটের ক্ষেত্রেও যে তা করা হবে কে জানত। যা কখনও হয়নি, তাই হল মঙ্গলবার।

ফ্রন্টলাইন কমব্যাট ইউনিটের কমান্ড দেওয়ার দায়িত্ব মানে আকাশ সীমায় বাইরের শক্তি ঢুকলে সম্মুখসমরের পুরো নেতৃত্ব দেওয়া। এবার থেকে পশ্চিম সেক্টরে সেটাই করবেন শালিজা।

২০০৩ সালে ভারতীয় বায়ুসেনায় যোগ দিয়েছিলেন শালিজা। মোট ২৮০০ ঘণ্টা হেলিকপ্টার ওড়ানোর রেকর্ড রয়েছে তাঁর। তারপর তাঁকে বায়ুসেনার বিমানে যুক্ত করা হয়। ধাপে ধাপে গ্রুপ ক্যাপ্টেন পদে উত্তীর্ণ হন তিনি। এবার কমব্যাট ইউনিটের কমান্ড দেবেন শালিজা।

বায়ুসেনার তরফে এই সিদ্ধান্তকে মাইলফলক হিসাবে অভিহিত করা হয়েছে। সেইসঙ্গে বলা হয়েছে, স্বাধীনতার ৭৫ বছরে এ হল নারীশক্তির জয়।

স্ত্রীর আগের পক্ষের সন্তানের দায়িত্ব স্বামীরই, বিচ্ছেদের পর তার খরচও জোগাতে হবে: হাইকোর্ট


```