Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

১২ বছরেই যোগী আদিত্যনাথের জীবনী, কবিতা-ধর্ম নিয়ে আরও ১৩৫টি বই, এই ছেলেকে চেনেন?

দ্য ওয়াল ব্যুরো: লেখকের নামের জায়গায় লেখা ‘আজ কা অভিমন্যু’। এই ছদ্মনামেই বই লিখতে ভালোবাসে লেখক। ভাষাও যথেষ্ট সাবলীল। রামায়নের নানা চরিত্র থেকে নামী দামি মানুষদের জীবনী—এই লেখকের লেখনীর প্রশংসা এখন চতুর্দিকে। জীবনীর মধ্যে আবার জায়গা করে নিয়

১২ বছরেই যোগী আদিত্যনাথের জীবনী, কবিতা-ধর্ম নিয়ে আরও ১৩৫টি বই, এই ছেলেকে চেনেন?

শেষ আপডেট: 9 July 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: লেখকের নামের জায়গায় লেখা ‘আজ কা অভিমন্যু’। এই ছদ্মনামেই বই লিখতে ভালোবাসে লেখক। ভাষাও যথেষ্ট সাবলীল। রামায়নের নানা চরিত্র থেকে নামী দামি মানুষদের জীবনী—এই লেখকের লেখনীর প্রশংসা এখন চতুর্দিকে। জীবনীর মধ্যে আবার জায়গা করে নিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও। ‘আজ কা অভিমন্যু’-র আড়ালে থাকা লেখকের নাম মৃগেন্দ্র রাজ। বয়স ১৩ ছুঁতে চলেছে। বাড়ি অযোধ্যা। এর মধ্যেই ১৩৫টি বই লিখে ফেলেছে মৃগেন্দ্র। পরের বইগুলোও লেখার কাজ চলছে। খুব তাড়াতাড়ি সেগুলোও ছেপে বেরোবে। ‘‘আরও বই লিখছি। বেশিরভাগই ধর্মগ্রন্থগুলির উপর ভিত্তি করে। বিখ্যাত মানুষজনের জীবনীও রয়েছে,’’ সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছে মৃগেন্দ্র। মা স্কুল শিক্ষিকা। বাবা সরকারি কর্মচারী। বই লেখার শুরু যখন বয়স ৬ বছর। হাতেখড়ি কবিতা দিয়ে। ছন্দ মিলিয়ে ছোট ছোট কবিতা নিয়েই মৃগেন্দ্রর প্রথম কবিতার বই বেশ সাড়া ফেলে চেনা মহলে। বয়স একটু বাড়লে আগ্রহ তৈরি হয় ধর্মগ্রন্থে। ছোটদের রামায়ণ, মহাভারতে ডুবে থাকত মৃগেন্দ্র। রঙিন মলাটে মনীষীদের জীবনের নানা কাহিনি তাকে চুম্বকের মতো টানত। যেটুকু বুঝত, সেটাই লিখতে শুরু করেছিল নিজের মতো করে। কিশোরের কথায়, ‘‘রামায়ণ পুরোটা পড়েছি। ৫১টি চরিত্র আমাকে মুগ্ধ করেছে। প্রতিটা চরিত্র সম্পর্কে আমার নিজস্ব মতামত লিখেছি বইয়ের পাতায়।’’ ২৫-১০০ পাতার এক একটা বই। মৃগেন্দ্র জানিয়েছে, ধর্মগ্রন্থ দিয়ে শুরু করে এখন তাঁর ঝোঁক জীবনী লেখা। যোগী আদিত্যনাথের জীবনীও লিখে ফেলেছে সে। লেখা কেমন হয়েছে, সে বিষয়ে অবশ্য যোগীর মতামত জানা যায়নি। তবে ইতিমধ্যেই লন্ডনের ‘ওয়ার্ল্ড রেকর্ড ইউনিভার্সিটি’ ডক্টরেট করার জন্য ডাক পাঠিয়েছে মৃগেন্দ্রকে।

```