Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

মেদিনীপুরে বিষ স্যালাইন কাণ্ড: বিতর্কে জড়ানো সংস্থার টেকনিক্যাল ডিরেক্টরকে সিআইডির জেরা

মেদিনীপুর মেডিক্যালে বিষ স্যালাইন কাণ্ডে 'স্যালাইনে সমস্যা ছিল না' বলে আগেই হাইকোর্টে রিপোর্ট জমা দিয়েছে রাজ্য।

মেদিনীপুরে বিষ স্যালাইন কাণ্ড: বিতর্কে জড়ানো সংস্থার টেকনিক্যাল ডিরেক্টরকে সিআইডির জেরা

ফাইল ছবি।

শেষ আপডেট: 10 February 2025 19:54

দ্য ওয়াল ব্যুরো: মেদিনীপুর মেডিক্যালে বিষ স্যালাইন কাণ্ডে 'স্যালাইনে সমস্যা ছিল না' বলে আগেই হাইকোর্টে রিপোর্ট জমা দিয়েছে রাজ্য। তারই মধ্যে বিতর্কে নাম জড়ানো পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের টেকনিক্যাল ডিরেক্টর মুকুল ঘোষকে সোমবার ভবানীভবনে জেরা করলেন সিআইডির কর্তারা। যা নিয়ে নতুন করে শোরগোল তৈরি হয়েছে।

সূত্রের খবর, স্যালাইন প্রস্তুত সংক্রান্ত একাধিক বিষয়ে ওই সংস্থার আধিকারিকের কাছ থেকে খুঁটিনাটি তথ্য জানতে চান গোয়েন্দারা। এর আগে এই স্যালাইন কাণ্ডে মেদিনীপুরে মেডিক্যালের কয়েকজন চিকিৎসক-সহ মোট ১৩ জনকে জেরা করেছেন তদন্তকারীরা।


প্রসঙ্গত, বছরের শুরুতে মেদিনীপুর মেডিক্যাল কলেজের স্যালইন কাণ্ড তোলপাড় ফেলেছিল বাংলায়। প্রসূতি মৃত্যু এবং অনেকের অসুস্থ হওয়ার ঘটনায় প্রশ্নের মুখে পড়েছিল রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা। ওই ঘটনায় মুখ্যমন্ত্রীর নির্দেশে স্বাস্থ্য দফতরের পাশাপাশি সিআইডিও পৃথকভাবে তদন্তে নামে। কর্তব্যে গাফিলতির অভিযোগ মেদিনীপুর মেডিক্যাল কলেজের ১২ জন চিকিৎসককে সাসপেন্ডও করেছে রাজ্য সরকার। 

রিঙ্গার ল্যাকটেট স্যালাইন-কাণ্ডে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল হাইকোর্টেও। সেই মামলায় আগেই রিপোর্ট দিয়েছে রাজ্য সরকার। বলা হয়েছে, গত ৮ ও ৯ জানুয়ারি হাসপাতালে আরএমও ছিলেন না। সিনিয়র ডাক্তাররাও ছিলেন না। একসঙ্গে পাঁচজন প্রসূতি ভর্তি হয়েছিলেন।  স্টেট ড্রাগ কন্ট্রোল বলেছে, স্যালাইনে কোনও সমস্যা ছিল না। তবে সিআইডি এখন তদন্ত করে দেখছে, কীভাবে মৃত্যু ও অসুস্থতার ঘটনা ঘটেছিল।

জানা গেছে, এই সংক্রান্ত বিষয়েই আরও জানতে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের টেকনিক্যাল ডিরেক্টর মুকুল ঘোষকে এদিন তলব করেছিলেন গোয়েন্দারা।


```