Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

পরীক্ষা নিয়ে ভয়-কান্নাকাটি, প্রবল মানসিক চাপে এ কী করলেন ডাক্তারি পড়ুয়া

দ্য ওয়াল ব্যুরো: পড়াশোনার চাপ। সামনে পরীক্ষা। মানসিক চাপই কি কাল হল? কলেজের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন ২১ বছরের এক তরুণী। ঘটনাটি ঘটেছে পুনের (Pune) বি জে মেডিকেল কলেজে। সুত্রের খবর, বুধবার সাসুন জেনারেল হাসপাতালের ছাদ থেকে ঝাঁপ দে

পরীক্ষা নিয়ে ভয়-কান্নাকাটি, প্রবল মানসিক চাপে এ কী করলেন ডাক্তারি পড়ুয়া

শেষ আপডেট: 30 March 2023 03:26

দ্য ওয়াল ব্যুরো: পড়াশোনার চাপ। সামনে পরীক্ষা। মানসিক চাপই কি কাল হল? কলেজের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন ২১ বছরের এক তরুণী। ঘটনাটি ঘটেছে পুনের (Pune) বি জে মেডিকেল কলেজে। সুত্রের খবর, বুধবার সাসুন জেনারেল হাসপাতালের ছাদ থেকে ঝাঁপ দেন ওই ছাত্রী। পুলিশের অনুমান, প্রবল মানসিক চাপেই আত্মঘাতী হয়েছেন ওই তরুণী।

পুলিশ জানিয়েছে, পড়াশোনার চাপ, পরীক্ষার প্রেসার সব মিলিয়ে বিগত কিছুদিন ধরেই মানসিক চাপে ছিলেন ওই তরুণী। তবে তিনি এমন কাণ্ড ঘটাবেন তা ঘুণাক্ষরেও কেউ টের পায়নি। এখনও পর্যন্ত কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি।

পুলিশের ডেপুটি কমিশনার স্মার্তনা পাটিল জানান, মেয়েটি মেডিকেলের (Medical student) প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। মানসিক চাপে গত তিন-চার দিন ধরে কান্নাকাটিও করছিলেন। তাঁর মা বাবা পরামর্শ দিয়েছিলেন, পরীক্ষায় বসার। কিন্তু কিছুতেই মন স্থিরকরতে পারছিলেন না ওই ছাত্রী। বিভ্রান্ত হয়ে পড়ছিলেন বারে বারে। মেয়ের এমন অবস্থা দেখে বাবা-মা তাঁকে একজন মনোরোগ বিশেষজ্ঞের কাছেও নিয়ে গিয়েছিলেন। কিন্তু কোনও সুরাহা হয়নি।

জানা গেছে, মেয়েটির মা বাবাই তাঁকে কলেজে নিয়ে গিয়েছিলেন। সবার নজর এড়িয়ে কলেজের ছাদ থেকে লাফ দেন ওই ছাত্রী। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে আইসিইউতে ভর্তি করা হয়। চিকিৎসার সময় তাঁর মৃত্যু হয়। মেয়ের মৃত্যুর ঘটনায় শোকাহত পরিবার।

মোদীর ছবিতে চুমু, প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন বৃদ্ধ কৃষক, তুমুল ভাইরাল ছবি


```