Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

অণ্ডকোষ কেটে ফেললেন ডাক্তারি পড়ুয়া, অবসাদের মর্মান্তিক পরিণতি

দ্য ওয়াল ব্যুরো: মানসিক অবসাদ যে কত তীব্র আকার ধারণ করতে পারে, কিন্তু সঠিক চিকিৎসা না হলে তার পরিণাম কত মারাত্মক হতে পারে, তার প্রমাণ মিলল ফের। নিজে ডাক্তারি পড়ুয়া হওয়া সত্ত্বেও অবসাদের ওষুধ খাওয়া বন্ধ করে দিয়েছিলেন এক ছাত্র। তারপরেই নিজের

অণ্ডকোষ কেটে ফেললেন ডাক্তারি পড়ুয়া, অবসাদের মর্মান্তিক পরিণতি

শেষ আপডেট: 10 July 2023 12:15

দ্য ওয়াল ব্যুরো: মানসিক অবসাদ যে কত তীব্র আকার ধারণ করতে পারে, কিন্তু সঠিক চিকিৎসা না হলে তার পরিণাম কত মারাত্মক হতে পারে, তার প্রমাণ মিলল ফের। নিজে ডাক্তারি পড়ুয়া হওয়া সত্ত্বেও অবসাদের ওষুধ খাওয়া বন্ধ করে দিয়েছিলেন এক ছাত্র। তারপরেই নিজের অণ্ডকোষ কেটে ফেললেন তিনি (Medical Student Cuts Testicle)। প্রবল রক্তক্ষরণের কারণে মৃত্যু হয়েছে ২০ বছর বয়সি ওই ছাত্রের।

মৃতের নাম দীক্ষিত রেড্ডি। ২০ বছর বয়সি দীক্ষিত হায়দরাবাদের একটি মেডিক্যাল কলেজের পড়ুয়া। তাঁর বাড়ি ইয়াদাগিরিগুট্টা এলাকায়। সেখানে মা এবং বোনের সঙ্গে থাকতেন তিনি। রবিবার নিজের বাড়িতেই ঘরের ভিতর থেকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করা হয় তাঁকে। তদন্তকারীরা জানিয়েছেন, ওই মেডিক্যাল পড়ুয়া নিজের অণ্ডকোষগুলি কেটে ফেলেছিলেন। তার ফলে প্রবল রক্তক্ষরণের জেরেজ্ঞান হারিয়েছিলেন তিনি। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি।

ঘটনায় হতবাক গান্ধী হাসপাতাল নামে ওই মেডিক্যাল কলেজের অন্য পড়ুয়ারা। দীক্ষিতের সহপাঠীরা জানিয়েছেন, তিনি অত্যন্ত মেধাবী একজন ছাত্র ছিলেন। গত বেশ কয়েক বছর ধরেই অবসাদে ভুগছিলেন তিনি। ৪ বছর আগেও একবার আত্মহত্যার চেষ্টা করছিলেন দীক্ষিত। তখনকার মতো তাঁকে বাঁচানো গিয়েছিল। তবে সেই ঘটনার পর থেকেই তাঁর চিকিৎসা শুরু হয়। ওষুধও খেতেন তিনি।

তবে তদন্তকারীরা জানতে পেরেছেন, সম্প্রতি ওষুধ খাওয়া বন্ধ করে দিয়েছিলেন তিনি। তার কারণেই তিনি এরম চরম পদক্ষেপ নিয়েছেন বলে মনে করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

পঞ্চায়েত ভোটে হিংসা অশান্তির ঘটনা নিয়ে খোঁজ নিতে টিম পাঠাচ্ছে দিল্লি বিজেপি


```