বামফ্রন্ট এবং সিপিএম-এর এই কড়া মনোভাবের কথা ইতিমধ্যেই আইএসএফ নেতৃত্বকে জানিয়ে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

মহম্মদ সেলিম ও আরাবুল ইসলাম
শেষ আপডেট: 26 March 2026 18:23
দ্য ওয়াল ব্যুরো: ভাঙড়ের ‘তাজা’ নেতা আরাবুল ইসলাম (Arabul Islam) তৃণমূল ছেড়ে আইএসএফ-এ যোগ দেওয়া এবং ক্যানিং পূর্ব আসনে প্রার্থী হওয়া নিয়ে অবশেষে মুখ খুললেন মহম্মদ সেলিম (Md Salim)। বৃহস্পতিবার সিপিএম (CPM) রাজ্য সম্পাদক স্পষ্ট জানিয়ে দিলেন, আরাবুলকে সামনে রেখে তৃণমূলের (TMC) বিরুদ্ধে লড়াই করা সম্ভব নয়। বামফ্রন্ট এবং সিপিএম-এর এই কড়া মনোভাবের কথা ইতিমধ্যেই আইএসএফ নেতৃত্বকে জানিয়ে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
এদিন আরাবুলকে আইএসএফ-এর (ISF) টিকিট দেওয়া প্রসঙ্গে সেলিম বলেন, “আমরা দুর্বৃত্তায়ন, দুর্নীতি এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করছি। যাঁকে পরাস্ত করতে আমাদের এই লড়াই, সেই ঘরানার কাউকে বগলদাবা করা কোনও সুস্থ রাজনীতির লক্ষণ নয়।” তিনি সাফ জানান, সিপিএম বা বামফ্রন্ট আরাবুলের এই প্রার্থিপদ কোনও ভাবেই অনুমোদন করে না।
প্রসঙ্গক্রমে ভাঙড়ের নিচুতলার আইএসএফ কর্মীদের আবেগকেও উসকে দিয়েছেন সেলিম। গত পঞ্চায়েত নির্বাচনে ভাঙড়ে আইএসএফ কর্মীদের খুনের ঘটনায় আরাবুলের বিরুদ্ধে ওঠা অভিযোগের কথা মনে করিয়ে দিয়ে তিনি কর্মীদের বিচারবুদ্ধি প্রয়োগের আহ্বান জানান। রাজনৈতিক মহলের মতে, গত বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election) হুগলির জাঙ্গিপাড়ায় তৃণমূলত্যাগী বিতর্কিত প্রার্থী মউনুদ্দিন ওরফে বুদোকে নিয়ে যে অস্বস্তিতে পড়তে হয়েছিল বামেদের, এবার আরাবুল-কাণ্ডে সেই ভুলের পুনরাবৃত্তি করতে চান না সেলিম।
বিশেষ করে আরাবুলের ভাবমূর্তি যেখানে ‘সর্বজনীন’ ভাবে বিতর্কিত, সেখানে তাঁকে মেনে নিলে দলের অন্দরেই ক্ষোভের আগুন জ্বলত— সেই সুযোগ রাখলেন না রাজ্য সম্পাদক।
অন্যদিকে, বৃহস্পতিবার আরও সাতটি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করল বামফ্রন্ট। এই সাতটি আসনেই লড়বে সিপিএম। নতুন তালিকায় রয়েছেন:
আরাবুলকে নিয়ে সেলিমের এই কড়া অবস্থান ভাঙড় ও ক্যানিংয়ের ভোট সমীকরণে নতুন কোন মোড় নেয় এবং আইএসএফ-এর সঙ্গে বামেদের জোটের ভবিষ্যতে কোনও প্রভাব ফেলে কি না, এখন সেটাই দেখার।