Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

'বাধ্য হয়ে হাসপাতালে এনেছি, তবে সরকারি স্যালাইন-ওষুধ আর না'! ভরসা হারাচ্ছেন রোগীর পরিজনেরা

সেই সূত্রেই সরকারি হাসপাতালের স্যালাইন, ওষুধের ওপরে আর ভরসা রাখতে পারছেন না অনেক রোগী ও রোগীর পরিবার। তাঁদের বক্তব্য, ঠওই বাচ্চাটার কথা ভাবুন তো! যে জন্মের পরই মায়ের দুধও খেতে পেল না! যার গেল, তার তো গেল! ভবিষ্যতে যে আবার এ্মন ভুল আবার হবে না, তার গ্যারান্টি কোথায়?

'বাধ্য হয়ে হাসপাতালে এনেছি, তবে সরকারি স্যালাইন-ওষুধ আর না'! ভরসা হারাচ্ছেন রোগীর পরিজনেরা

গ্রাফিক্স- দ্য ওয়াল।

শেষ আপডেট: 14 January 2025 20:31

দ্য ওয়াল ব্যুরো: মেদিনীপুরে প্রসূতি মৃত্যুর ঘটনায় সামনে এসেছে 'নিষিদ্ধ' স্যালাইনের প্রসঙ্গ। হাসপাতাল কর্তৃপক্ষর গাফিলতির কথা স্বীকার করে নিয়েছে স্বাস্থ্য দফতরও। গাফিলতির দায় খুঁজতে রাজ্যের নির্দেশে শুরু হয়েছে সিআইডি তদন্তও।

সেই সূত্রেই সরকারি হাসপাতালের স্যালাইন, ওষুধের ওপরে আর ভরসা রাখতে পারছেন না অনেক রোগী ও রোগীর পরিবার। তাঁদের বক্তব্য, "ওই বাচ্চাটার কথা ভাবুন তো! যে জন্মের পরই মায়ের দুধও খেতে পেল না! যার গেল, তার তো গেল! ভবিষ্যতে যে আবার এ্মন ভুল আবার হবে না, তার গ্যারান্টি কোথায়?

চিকিৎসার বিষয়ে রাজ্যের সিংহভাগ মানুষের এখনও প্রধান আশ্রয়স্থল হল সরকারি হাসপাতাল। তবে গত শুক্রবার মেদিনীপুর মেডিক্যালে প্রসূতির মৃত্যু এবং সেই সূত্রে উঠে আসা নিষিদ্ধ স্যালাইনের ঘটনাকে ঘিরে সরকারি হাসপাতালের ওষুধ, স্যালাইনে আর ভরসা রাখতে পারছেন না রোগী ও তাদের পরিজনেরা।  

এই ছবিটা শুধু মেদিনীপুর মেডিক্যালে নয়, বাঁকুড়া মেডিক্যাল, রায়গঞ্জ, পুরুলিয়া-সহ একাধিক হাসপাতালে ভর্তি থাকা রোগী ও রোগীর পরিজনেরা আর সরকারি হাসপাতালের স্যালাইন কিংবা ওষুধে বিশেষ ভরসা করতে পারছেন না। রাজ্যের মানুষের জন্য ইতিমধ্যে অধিকাংশ হাসপাতালে চালু করা হয়েছে ন্যায্য মূল্যের ওষুধের দোকান। সেখানে বাজারের চেয়ে অনেকটা কম দামে ওষুধ পাওয়া যায়। তবে সরকারি ওই কাউন্টার থেকেও গত কয়েকদিন ধরে রোগীদের অনেক পরিজনকেই ওষুধ নিতে দেখা যাচ্ছে না।

মেদিনীপুরে ভর্তি গড়বেতার এক রোগীর আত্মীয় অনিমা ঘোষ বলেন, "নার্সিংহোমে রাখার সামর্থ্য নেই। ওখানে তো প্রতিদিন বেড ভাড়া, সহ নানা খরচ। তাই উপায়ন্তর না থাকায় সরকারি হাসপাতালে ভর্তি করেছি ঠিকই। কিন্তু যেভাবে বিষাক্ত স্যালাইনে প্রসূতি মৃত্যুর ঘটনা ঘটল, তাতে আর সরকারি হাসপাতালের ওষুধ, স্যালাইনে আর ভরসা রাখতে পারছি না।" জ্বর-পায়খানা নিয়ে গত শুক্রবার থেকে মেডিক্যালে ভর্তি রয়েছেন অনিমাদেবীর স্বামী।

একই ছবি বাঁকুড়া সম্মিলনী মেডিক্যালে। খাতরার বাসিন্দা সঞ্জয় দত্ত বলেন, "আর্থিক সামর্থ্য না থাকায় মাকে সরকারি হাসপাতালে এনেছি ঠিকই, কিন্তু সরকারি ওষুধে আর ভরসা পাচ্ছি না। বাধ্য হয়েই বাইরে থেকে ওষুধ, স্যালাইন কিনে আনছি।"

গত শুক্রবার নিষিদ্ধ স্যালাইনে মৃত্যু হয় মেদিনীপুরের চন্দ্রকোণার এক গৃহবধূর। আশঙ্কাজনক আরও তিনজনকে  ইতিমধ্যে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। তাঁদের মধ্যে দু’জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। গঠন করা হয়েছে মেডিক্যাল বোর্ডও। তবে গোটা ঘটনায় রাজ্যজুড়ে নতুন করে তোলপাড় পরিস্থিতি তৈরি হয়েছে, তাই নয়, সরকারি হাসপাতালের প্রতি আস্থা হারাতে শুরু করেছেন বহু মানুষ।

আগের চেয়ে বিক্রি যে কমেছে, তা মেনে নিয়েছেন মেদিনীপুর মেডিক্যালের মধ্যে থাকা নাহ্য মূল্যের ওষুধ কেন্দ্রের এক কর্মী। তবে এ ব্যাপারে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও প্রতিক্রিয়া জানা যায়নি মেদিনীপুর মেডিক্যালের সুপার জয়ন্ত রাউৎ এবং অধ্যক্ষ মৌসুমী নন্দীর। 


```