Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

সন্তোষপুর স্টেশনে বিধ্বংসী অগ্নিকাণ্ড, বজ বজ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল বন্ধ

বজ বজ-শিয়ালদহ শাখার সন্তোষপুর স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মে ভয়াবহ অগ্নিকাণ্ড। প্ল্যাটফর্মের ওপরে থাকা প্রায় ২০-২৫টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।

সন্তোষপুর স্টেশনে বিধ্বংসী অগ্নিকাণ্ড, বজ বজ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল বন্ধ

প্রতীকী ছবি

শেষ আপডেট: 9 March 2025 09:41

দ্য ওয়াল ব্যুরো: বজ বজ-শিয়ালদহ শাখার সন্তোষপুর স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মে ভয়াবহ অগ্নিকাণ্ড। প্ল্যাটফর্মের ওপরে থাকা প্রায় ২০-২৫টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। ঘটনাস্থলে দ্রুত পৌঁছেছে দমকলের একটি ইঞ্জিন ও রেল পুলিশ। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়, তবে এই ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। 

রমজান মাসে দোকানপুড়ে যাওয়ায় মাথায় হাত ব্যবসায়ীদের। নিরাপত্তার কারণে বজ বজ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। দমকল কর্মীরা আগুন নেভানোর কাজ করছেন, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।  

এদিকে সকাল থেকেই স্টেশনে উপচে পড়ছিল অফিসযাত্রীদের ভিড়। হঠাৎ আগুন লাগার খবর ছড়াতেই স্টেশনে শুরু হয় হুড়োহুড়ি। আতঙ্কে দৌড়াদৌড়ি শুরু করেন যাত্রীরা। দ্রুত খবর দেওয়া হয় দমকল বিভাগে। তবে তার আগেই স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়েন। বালতিতে জল এনে আগুনের লেলিহান শিখা ঠেকানোর চেষ্টা করেন তাঁরা।  

এর কিছুক্ষণ পর ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। প্রায় দেড় ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলকর্মীরা। তবে ততক্ষণে ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় স্টেশন চত্বর, ছড়িয়ে পড়ে তীব্র পোড়া গন্ধ। এই অগ্নিকাণ্ডের জেরে বেশ কিছুক্ষণ বজ বজ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ  অন্যান্য স্টেশনেও যাত্রীদের মধ্যে উদ্বেগ ছড়ায়। আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। বিষয়টি তদন্ত করছে পুলিশ।  


```