Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

দেশ জুড়ে ৬০০ ডিলারশিপ খুলল মারুতি, চালু হয়েছে হোম ডেলিভারি

দ্য ওয়াল ব্যুরো : লকডাউনের জেরে বন্ধ ছিল দেশের বৃহত্তম গাড়ি নির্মাতা সংস্থা মারুতি সুজুকি ইন্ডিয়ার সব ডিলারশিপ। কিন্তু বুধবার ওই সংস্থা জানিয়েছে, ৬০০ টি ডিলারশিপ খুলে দেওয়া হয়েছে। নতুন গাড়ি ডেলিভারিও দেওয়া হচ্ছে। এক্ষেত্রে হোম ডেলিভারির ব্য

দেশ জুড়ে ৬০০ ডিলারশিপ খুলল মারুতি, চালু হয়েছে হোম ডেলিভারি

শেষ আপডেট: 6 May 2020 14:07

দ্য ওয়াল ব্যুরো : লকডাউনের জেরে বন্ধ ছিল দেশের বৃহত্তম গাড়ি নির্মাতা সংস্থা মারুতি সুজুকি ইন্ডিয়ার সব ডিলারশিপ। কিন্তু বুধবার ওই সংস্থা জানিয়েছে, ৬০০ টি ডিলারশিপ খুলে দেওয়া হয়েছে। নতুন গাড়ি ডেলিভারিও দেওয়া হচ্ছে। এক্ষেত্রে হোম ডেলিভারির ব্যবস্থা করা হয়েছে। মারুতি সুজুকি ইন্ডিয়ার মার্কেটিং ও সেলসের এক্সিকিউটিভ ডিরেক্টর শশাঙ্ক শ্রীবাস্তব বলেন, অতিমহামারীর প্রেক্ষিতে নির্দিষ্ট স্ট্যান্ডার্ড অপারেটিং সিস্টেম তৈরি করা হয়েছে। নতুন গাড়ি বিক্রির জন্য ডিজিটাল পরিকাঠামোর সাহায্য নেওয়া হচ্ছে। ভারতের ১৯৬০ টি শহরে মারুতির মোট ৩০৮০ টি ডিলারশিপ আছে। গত কয়েকদিনে সংস্থার মোট ৫৫ টি গাড়ি বিক্রি হয়েছে। শশাঙ্ক শ্রীবাস্তবকে প্রশ্ন করা হয়, কবে থেকে মারুতির পুরো সেলস নেটওয়ার্ক ফের কাজ শুরু করবে? তিনি বলেন, সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলির থেকে অনুমোদন পাওয়ার ওপরে সব কিছু নির্ভর করছে। তবে কোম্পানির এখন যথেষ্ট স্টক রয়েছে। ডিলারদের নতুন ইউনিট ডেলিভারি দিতে সমস্যা হবে না। সংস্থার ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টগুলিতে এখন কাজ বন্ধ রয়েছে। কোভিড ১৯ অতিমহামারীর আগে থেকেই সংকট শুরু হয়েছে গাড়ি শিল্পে। ভারতে রয়েছে বিশ্বের চতুর্থ বৃহত্তম গাড়ি বাজার। গত বছরেই জানা যায়, এদেশে সব গাড়ি নির্মাতা সংস্থারই বিক্রি কমেছে। ভারতের গাড়ি বাজারে ছোট ও কম তেল লাগে এমন গাড়ি বেশি বিক্রি হয়। ওই ধরনের গাড়ি তৈরি করে মূলত মারুতি ও দক্ষিণ কোরিয়ার সংস্থা হুন্ডাই মোটর কর্পোরেশন। ভারতে গাড়ি শিল্পে মন্দার প্রধান কারণ হল গ্রামাঞ্চলে বিক্রি কমে যাওয়া। দেশের জনসংখ্যার ৭০ শতাংশ গ্রামে থাকে। সেখানে শ্যাম্পু থেকে বিস্কুট সবকিছুরই বিক্রি কমেছে। ফলে সামগ্রিকভাবে মন্দার মুখে পড়েছে দেশের অর্থনীতি।

```