Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

ওয়ার্ক ফ্রম হোমের চক্করে বিয়ে ভাঙতে বসেছে! স্বামীর অফিসের বসকে চিঠি দিলেন মহিলা

দ্য ওয়াল ব্যুরো: কোভিড আবহে নিউ নর্মাল হয়ে উঠেছে ওয়ার্ক ফ্রম হোম (Work From Home)। বাস ট্রাম ঠেলে অফিস না গিয়ে দিব্যি বাড়ি বসে কাজ করে রোজগার। এতো সোনায় সোহাগা। কিন্তু না। এই ওয়ার্ক ফ্রম হোমে অতিষ্ঠ হয়ে উঠছেন অনেকেই। এমনকি সংসার (Marrige) ভ

ওয়ার্ক ফ্রম হোমের চক্করে বিয়ে ভাঙতে বসেছে! স্বামীর অফিসের বসকে চিঠি দিলেন মহিলা

শেষ আপডেট: 13 September 2021 08:41

দ্য ওয়াল ব্যুরো: কোভিড আবহে নিউ নর্মাল হয়ে উঠেছে ওয়ার্ক ফ্রম হোম (Work From Home)। বাস ট্রাম ঠেলে অফিস না গিয়ে দিব্যি বাড়ি বসে কাজ করে রোজগার। এতো সোনায় সোহাগা। কিন্তু না। এই ওয়ার্ক ফ্রম হোমে অতিষ্ঠ হয়ে উঠছেন অনেকেই। এমনকি সংসার (Marrige) ভাঙার জোগাড় হচ্ছে। সম্প্রতি ওয়ার্ক ফ্রম হোমের বিরুদ্ধে গর্জে উঠে স্বামীর অফিসের বসকে নালিশ করে বসলেন এক মহিলা। মোদীর জন্মদিন উদযাপনে ২০ দিনের কর্মসূচী নিল বঙ্গ বিজেপি আরপিজি এন্টারপ্রাইসের চেয়ারম্যান হর্ষ গোয়েঙ্কা টুইটে একটি চিঠি শেয়ার করেছেন। তাঁরই এক কর্মচারীর স্ত্রী সেই বার্তা পাঠিয়েছেন তাঁকে। তিনি জানিয়েছেন, সেই চিঠির কী উত্তর দেওয়া উচিত তা তাঁর জানা নেই। কী লিখেছেন ওই মহিলা? তিনি বলেছেন, আমি আপনার কর্মচারী মনোজের স্ত্রী বলছি। আপনাদের এই ওয়ার্ক ফ্রম হোমের চক্করে এবার আমার বিয়েটা ভাঙতে চলেছে। যদি আর কিছুদিন এই সিস্টেম চলে, আমাদের বিয়ে আর টিকবে না। https://twitter.com/hvgoenka/status/1435958125719293959?s=20 কেন এই সমস্যা? বিস্তারিত জানিয়েছেন 'মনোজের স্ত্রী'। তাঁর স্বামী বাড়ি থেকে কাজ করতে করতে দিনে দশ বার কফি চান বলে অভিযোগ করেছেন তিনি। তাছাড়া কাজ করতে করতে এক ঘর থেকে আর এক ঘরে ঘুরে বেড়ান তিনি। গোটা বাড়িটাই যেন অফিস হয়ে উঠেছে। এমনকি কাজের মাঝে স্বামীকে ঘুমিয়ে পড়তে দেখেছেন বলেও জানিয়েছেন তিনি। এসব আর সহ্য করতে না পেরে তাই শেষমেশ বিদ্রোহ ঘোষণা করেছেন। চিঠি লিখে বসেছেন স্বামীর বসকেই। দাবি, ওয়ার্ক ফ্রম হোম উঠিয়ে দিতে হবে। চিঠির শেষে মহিলা এও জানিয়েছেন, আমার দুই সন্তান আছে, আরও একজনের দেখভাল করতে আর পারছি না আমি। গোটা চিঠি টুইটে শেয়ার করে হর্ষ গোয়েঙ্কা বলেছেন এর কী উত্তর দেবো আমার জানা নেই। টুইট ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনরাও বেশ মজা পেয়েছেন এমন ঘটনায়। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```