Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

ভাইফোঁটা বলে কথা! উৎসব-পার্বণের মাহাত্ম্যে শনিবার থেকেই চড়ছে বাজারদর

সেপ্টেম্বরে বন্যা। অক্টোবরে ঘূর্ণিঝড় দানা। সেই সঙ্গে উৎসব-পার্বণের মরসুম। সব মিলিয়ে বাজার দর চড়া ছিলই। 

 ভাইফোঁটা বলে কথা! উৎসব-পার্বণের মাহাত্ম্যে শনিবার থেকেই চড়ছে বাজারদর

ফাইল ছবি।

শেষ আপডেট: 2 November 2024 10:13

দ্য ওয়াল ব্যুরো: সেপ্টেম্বরে বন্যা। অক্টোবরে ঘূর্ণিঝড় দানা। সেই সঙ্গে উৎসব-পার্বণের মরসুম। সব মিলিয়ে বাজার দর চড়া ছিলই। 

এবার ভাইফোঁটা। সেই মাহাত্ম্যে শনিবার থেকেই ফের চড়তে শুরু করেছে বাজার দর। কাতলা, রুই থেকে সব ধরনের মাছ কিলো প্রতি ৫০ থেকে ১০০ টাকা বেশি। বড় সাইজের কাতলা বিক্রি হচ্ছে কিলো প্রতি ৩৫০ টাকা। রুই কেজি প্রতি ২৫০ টাকা। ভাইফোঁটাকে কেন্দ্র করে দাম বেড়েছে মিষ্টিরও।

বাড়তি চাহিদা রয়েছে গলদা চিংড়়ির। প্রমাণ সাইজের গলদা চিংড়ি বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৬৫০ টাকায়। পুজোর মুখে বাংলাদেশের ইলিশ এসেছে রাজ্যে। ফ্রিজারের সেই ইলিশও বিকোচ্ছে চড়া দামে। ৭০০-৮০০গ্রামের ইলিশের দাম হাজার টাকা। ১ কেজির ইলিশ বিকোচ্ছে ১৪০০ থেকে ১৬০০ টাকা দরে। দাম বেড়েছে মাংসরও। মুরগির মাংস কোথাও ২৫০, কোথাও ২৮০ টাকা কেজি প্রতি বিক্রি হচ্ছে। খাসি ৮৮০ টাকা।

দাম বৃদ্ধির জন্য চাহিদাকে দায়ী করছেন বিক্রেতারা। তাঁদের কথায়, রবিবার দাম আরও কিছুটা বাড়বে। তবে শীতের মরসুমি সব্জি বাজারে উঠতে শুরু করেছে। তবু সেঞ্চুরির নীচে নামেনি বেগুন, পটল। কেজি প্রতি বেগুনের দাম ১২০ থেকে ১৪০ টাকা। পটল ১০০ থেকে ১১০। বিনসের কেজি প্রতি দাম ২০০ টাকা। উর্ধমুখী পিঁয়াজও। কেজি প্রতি ৬০-৭০ টাকায় বিক্রি হচ্ছে। আদা-রসুন অনেকদিন আগেই ৪০০ গণ্ডি পেরিয়েছে।

তুলনামূলকভাবে শশা, গাজর, ফুলকপির দাম কিছুটা কম। কেজি প্রতি শশা ৪০ থেকে ৫০ টাকা, গাজর ৩০ থেকে ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। 


```