
শেষ আপডেট: 17 May 2023 08:22
দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার লখনউর একানা পিচে ব্যাট করা যথেষ্ট চ্যালেঞ্জিং ছিল ব্যাটারদের কাছে। মুম্বই টস জিতে প্রথম ব্যাট করতে পাঠায় লখনউকে। কিন্তু প্রথম থেকেই তৃতীয় ওভারেই পরপর সাজঘরে ফিরে যান দীপক হুডা (৫ রান), প্রেরক মানকড় (০ রান)। এতে মারাত্মক চাপে পড়ে যায় লখনউ। কিন্তু চাপের ম্যাচেও মার্কাস স্তোইনিস (Marcus Stoinis) যে ইনিংস খেলে গেলেন তা এককথায় অনবদ্য!
৪৭ বলে ৮৯ রানের ইনিংস খেলেন মার্কাস। তবে এই গোটা ইনিংসে সবচেয়ে বড় আলোচিত লখনউ ইনিংসের ১৮তম ওভার। ক্রিস জর্ডনের (Chris Jordan) ওভারে বেধড়ক মারেন স্তোইনিস। ৬-০-৪-৪-৬-৪, এক ওভারেই ওঠে ২৪ রান। ১৯ তম ওভারেও বেহরেনডর্ফকে ২টি ছক্কা হাঁকান। আর শেষ ওভারেও ছক্কা মারেন। শেষ তিন ওভারে লখনউ তোলে ৫৪ রান।
সেই সুবাদেই নির্ধারিত ২০ ওভার শেষে লখনউ তোলে ১৭৭ রান। যা ওই পিচে জেতার জন্য ভাল স্কোর। শেষ পর্যন্ত ৫ রানে মুম্বইকে হারিয়ে দেয় তারা। মার্কাসের এই ইনিংস দেখে মাঠের মধ্যেই থ হয়ে যান রোহিত শর্মা। সেই ইনিংস দেখে গম্ভীরকেও ডাগআউটে উঠে দাঁড়াতে বাধ্য করেছিল।
কিন্তু ম্যাচের শুরুটা অন্যরকম ছিল। ১০ ওভার শেষে ৩ উইকেটে ৭৮ রান ছিল লখনউয়ের। সেখান থেকে বিধ্বংসী ইনিংস খেলেন মার্কাস ও ক্রুণাল পান্ডিয়া। সেটাই শেষ পর্যন্ত কাজে লেগে যায়।
দেখুন ভিডিও---
সিরাজের বিরিয়ানি, নতুন বাড়িতে মোগলাই ভোজে বিরাট, ডু'প্লেসিস