Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

রবিবারও একাধিক ট্রেন বাতিল! কবে পরিস্থিতি স্বাভাবিক হবে বুঝতেই পারছেন না যাত্রীরা

রবিবার বিকেল থেকে কি স্বাভাবিক পরিষেবা পাওয়া সম্ভব? এই প্রশ্নের উত্তর মিলছে না।

রবিবারও একাধিক ট্রেন বাতিল! কবে পরিস্থিতি স্বাভাবিক হবে বুঝতেই পারছেন না যাত্রীরা

রবিবার বাতিল বহু ট্রেন - ফাইল ছবি

শেষ আপডেট: 8 June 2024 23:09

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার থেকে রবিবার দুপুর পর্যন্ত কাজ চলবে বলে বাতিল হয়েছে বহু লোকাল ট্রেন। কিন্তু রবিবার বিকেল থেকে কি স্বাভাবিক পরিষেবা পাওয়া সম্ভব? এই প্রশ্নের উত্তর মিলছে না। পাশাপাশি ট্রেনের পরিষেবা আদতে কবে থেকে আগের মতো হবে, সেটাও বুঝতে পারছেন না সাধারণ যাত্রীরা। এদিকে রবিবারও অন্তত ৯০টির বেশি ট্রেন বাতিল করা হয়েছে বলে রেল সূত্রে খবর। 

শিয়ালদহ-ব্যারাকপুর, শিয়ালদহ-নৈহাটি, শিয়ালদহ-রানাঘাট সহ একাধিক লাইনে রবিবার বহু ট্রেন বাতিল করা হয়েছে। ভোর থেকে একেবারে রাত পর্যন্ত ট্রেন অমিল থাকবে। এই পরিস্থিতিতে নিত্যযাত্রীদের সমস্যা বেড়েই চলেছে। অন্যান্য দিনের তুলনায় রবিবার ট্রেনে ভিড় কম হলেও তা অল্প বলা যায় না। আর একাধিক ট্রেন বাতিল হলে যে অন্যান্য ট্রেনের ওপর চাপ বহুগুণ বেড়ে যায় তা সকলের জানা। তাই আমজনতা উত্তর চাইছে যে কবে পরিস্থিতি স্বাভাবিক হবে। 

১ জুলাই থেকে প্রতিটি লোকাল ট্রেন ১২ বগির করা হবে। এই কারণ দেখিয়ে শিয়ালদহ স্টেশনের ১ থেকে ৫ নম্বর প্লাটফর্ম সম্প্রসারণের জন্য বৃহস্পতিবার মধ্যরাত থেকে রবিবার দুপুর ২টো পর্যন্ত সংশ্লিষ্ট দুটি শাখায় একাধিক ট্রেন বাতিল ও একাধিক ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করেছে রেল। তার ফলেই চরম ভোগান্তিতে রেল যাত্রীরা। 

ট্রেনের প্রবল ভিড়ের চাপে ইতিমধ্যেই এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবারই টিটাগড় ও খড়দহ স্টেশনের মাঝে এক জায়গায় সে চলন্ত ট্রেন থেকে পড়ে যায়। যাত্রীদের একাংশ দাবি করেছে, শনিবার আরও ভয়ানক পরিস্থিতি ছিল। এবার রবিবার কী হবে, তার দিকে তাকিয়ে সকলে। 

ট্রেনে উঠতে না পেরে অনেকেই বিকল্প হিসেবে বাস বা অটোর মাধ্যমে গন্তব্যে পৌঁছতে চাইছেন। কিন্তু সেখানেও ভাড়ার সমস্যা। মাত্রাতিরিক্ত ভাড়া চাওয়ার অভিযোগ উঠেছে। সব মিলিয়ে নাজেহাল অবস্থা আম যাত্রীদের।  


```