Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

হৃদয়পুরের সেই মনুয়া এখন রবীন্দ্র নৃত্যনাট্যের শ্যামা, কারার অন্তরালেই চলছে উত্তোরণের পর্ব

প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে স্বামীকে নৃশংসভাবে খুনের ঘটনায় সাজাপ্রাপ্ত মনুয়া এখন বর্ধমান সংশোধনাগারে বন্দি। রবীন্দ্রনাথ ঠাকুরের 'শ্যামা'র ভূমিকায় অভিনয় করছেন বারাসতের হৃদয়পুরের সেই মনুয়া।

হৃদয়পুরের সেই মনুয়া এখন রবীন্দ্র নৃত্যনাট্যের শ্যামা, কারার অন্তরালেই চলছে উত্তোরণের পর্ব

শেষ আপডেট: 2 December 2023 19:26

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: কারার অন্তরাল থেকে আবারও কি আত্মপ্রকাশ হবে অন্য এক নাইজেলের! মনুয়ার জীবনের স্রোতও কি জন্ম দেবে আরেক মুক্তধারার! 

রবীন্দ্রনাথ ঠাকুরের 'শ্যামা'র ভূমিকায় বারাসতের হৃদয়পুরের সেই মনুয়া। প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে স্বামীকে নৃশংসভাবে খুনের ঘটনায় সাজাপ্রাপ্ত মনুয়া এখন বর্ধমান সংশোধনাগারে বন্দি। ২০২১ সালে এখানে আসার পরেই তার মধ্যে প্রতিভার বিচ্ছুরণ দেখতে পেয়েছিলেন আধিকারিকরা। ফলাফল দেখলেন বর্ধমানের মানুষ। ১ ডিসেম্বর বর্ধমানে এক মেলার মাঠে তার পরিবেশিত নৃত্যই এখন টক অফ দ্য টাউন।

‘ক্ষমা করো নাথ, ক্ষমা করো। এ পাপের যে অভিসম্পাত- হোক বিধাতার হাতে নিদারুণতর। তুমি ক্ষমা করো, তুমি ক্ষমা করো’, শ্যামার আর্তিতে যেন মিলেমিশে যায় মনুয়ার আর্তি। কারান্তরালেই দীর্ঘদিন ধরে চলছে অনুশীলন। শুক্রবার বর্ধমানের উৎসব ময়দানে মনুয়ার নৃত্য নজর কাড়ল দর্শকদের। তবে এদিন নৃত্যনাট্য নয়, মনুয়া পরিবেশন করেন রবীন্দ্রনৃত্য। তাঁর একক পরিবেশনা 'মাধুরী মুরুতি'ও মঞ্চ মাতায়।

কারা দফতরের এক আধিকারিক জানান, সংশোধানাগারে বন্দিদের নানাভাবে ভিন্ন জীবনের ছোঁয়া দিতে চান তারা। তারই অঙ্গ হিসেবে এখানে নৃত্য প্রশিক্ষণ দেন শিল্পী মেহবুব হাসান। একনিষ্ঠ হয়ে তাঁর কাছে নাচ শিখছেন মনুয়া। মেহবুব জানাচ্ছেন, তাঁদের কাছে সব ছাত্রীই সমান। তবে মনুয়া সব দিকে থেকে এগিয়ে থাকা এক ছাত্রী। তার মধ্যে কুশলী এক নৃত্যশিল্পী হয়ে ওঠার সব সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন মেহবুব। 

২০১৭ সালের ২ মে। বারাসতের হৃদয়পুরে নিজের বাড়িতেই খুন হন একটি বৈদেশিক মুদ্রা বিনিময় সংস্থায় কর্মরত অনুপম সিংহ। পরের দিন দেহ উদ্ধার করে পুলিশ। শুরু হয় তদন্ত। খুনের ১৩ দিনের মাথায় বারাসত থেকে মনুয়া মজুমদার (সিংহ) এবং তার প্রেমিক অজিতকে গ্রেফতার করে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, অজিতের সঙ্গে মনুয়ার বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই অনুপমকে নৃশংসভাবে খুন করে অজিত।

তদন্তে জানা গিয়েছিল, অনুপমের মাথায় ভারী অস্ত্র দিয়ে আঘাত করে খুন করা হয়েছিল। খুনের দিন তাঁর স্ত্রী মনুয়া বাপের বাড়িতে থাকলেও ঘটনার সময় প্রেমিক অজিতের মোবাইলে ফোন করে অনুপমের আর্তনাদ শুনেছিল। তদন্তকারীরা এও জানতে পারেন, খুনের ঘটনার দিন অর্থাৎ ২ মে দুপুরে ওই বাড়িতে গিয়েছিল মনুয়া ও তার প্রেমিক অজিত। পরে মনুয়া বাপেরবাড়ি ফিরে গেলেও অজিত ওই বাড়িতেই লুকিয়ে ছিল। অনুপম আসতেই তাকে আক্রমণ করে অজিত। লোহার রড দিয়ে পিটিয়ে মাথা থেঁতলে খুন করা হয় অনুপমকে।

স্বামীকে খুনের ঘটনায় যাবজ্জীবন কারাদণ্ড হয় মনুয়ার। জানা গেছে, দমদম কেন্দ্রীয় সংশোধনাগারে থাকাকালীন দফতরের উদ্যোগে শুরু হওয়া ‘দমদম রেডিয়ো’তে রেডিয়ো জকির ভূমিকায় দেখা গিয়েছিল মনুয়াকে। মহিলাদের ক্রিকেটে স্কোরারের ভূমিকায় ছিলেন তিনি। নৃত্যশিল্পী হিসেবেও সংশোধনাগারে নানা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারে স্থানান্তরের পরে সেখানেও নানা কর্মসূচিতে যুক্ত থাকার ইচ্ছার কথা জানিয়েছিলেন মনুয়া। সেইমতোই ব্যবস্থা নেয় জেল কর্তৃপক্ষ। জেল সুপার মনুয়াকে সংশোধনাগার থেকে প্রকাশিত ‘মুক্তমনে’-র সম্পাদকের দায়িত্ব দিয়েছেন বলে জানা গেছে। মনুয়া এখন জেলের মহিলা আবাসিকদের নিয়ে নানা কর্মকাণ্ডে ব্যস্ত থাকেন। অতীত ভুলে এভাবেই চলছে তাঁর উত্তোরণের পর্ব।


```