Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

Manik Saha: ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মানিক সাহা

দ্য ওয়াল ব্যুরো: ত্রিপুরার (Tripura) রাজনীতিতে তোলপাড় পড়ে গেছে শনিবার। আচমকা মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তিফা দিয়েছেন বিপ্লব দেব (BJP)। তারপর পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে মানিক সাহার (Manik Saha) নামও ঘোষণা হয়ে গেছিল শনিবারই। রবিবার রাজ্যের ১১

Manik Saha: ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মানিক সাহা

শেষ আপডেট: 15 May 2022 07:14

দ্য ওয়াল ব্যুরো: ত্রিপুরার (Tripura) রাজনীতিতে তোলপাড় পড়ে গেছে শনিবার। আচমকা মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তিফা দিয়েছেন বিপ্লব দেব (BJP)। তারপর পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে মানিক সাহার (Manik Saha) নামও ঘোষণা হয়ে গেছিল শনিবারই। রবিবার রাজ্যের ১১ তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন তিনি।

আরও পড়ুন: অ্যাথলিট তৈরিই স্বপ্ন! বিনা পয়সায় দিনরাত প্রশিক্ষণ দেন মালদহের অসিত

পরের বছরই ত্রিপুরায় ভোট। তার আগে এমন সময়ে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ালেন বিপ্লব দেব। যার কারণ নিয়ে দেশের রাজনৈতিক মহলে চর্চা চলছেই। নতুন মুখ্যমন্ত্রী মানিক সাহা (Manik Saha) আগে কংগ্রেসে ছিলেন। ২০১৬ সালে বিজেপিতে যোগ দেন তিনি। ২০২০ সালে তাঁকে বিজেপির স্টেট ইউনিট প্রেসিডেন্ট ঘোষণা করা হয়। এবছরের মার্চে আবার রাজ্যসভাতেও নির্বাচিত হয়েছিলেন মানিক সাহা।

এদিকে ত্রিপুরা বিজেপির অনেকেই মুখ্যমন্ত্রী হিসেবে মানিক সাহাকে নিয়ে সন্তুষ্ট নন। কালকের পর একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যাতে দেখা গেছে এক বিজেপি নেতা চেয়ার টেবিল ভাঙচুর করছেন। বিপ্লব দেবের পরিবর্ত মুখ্যমন্ত্রীকে মানতে না পেরে ত্রিপুরা বিজেপিতে এমন অনেক ছোটখাটো 'বিদ্রোহ' শুরু হয়েছে বলে খবর।

এদিকে মানিক সাহার শপথ গ্রহণ অনুষ্ঠানে বিপ্লব দেবের মন্ত্রিসভার অনেকেই হাজির ছিলেন না।


```