Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

পুজোর মুখে হারানো মাকে খুঁজে পেল ছেলে, খুশিতে ভাসল নদিয়ার মণ্ডল পরিবার

পুজোর মুখে হারানো মাকে খুঁজে পেল ছেলে, খুশিতে ভাসল নদিয়ার মণ্ডল পরিবার

হারানো মায়ের পাশে ছেলের সঙ্গে স্কুল শিক্ষিকা শুভ্রা ভট্টাচার্য

শেষ আপডেট: 17 October 2023 19:47

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: কয়েকদিন ধরেই বাড়ি থেকে নিখোঁজ হয়ে গিয়েছিলেন প্রৌঢ়া। বহু খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পায়নি পরিবার। অবশেষে পুজোর আগে হারানো মাকে খুঁজে পেল ছেলে।   

সোমবার সকালে চুঁচুড়ার একটি মাঠে এক প্রৌঢ়াকে নগ্ন অবস্থায় ঘুরতে দেখেছিলেন হুগলি ব্রাঞ্চ স্কুলের শিক্ষিকা শুভ্রা ভট্টাচার্য। ওই শিক্ষিকা 'অন্তরবিক্ষণ' নামে একটি সেচ্ছাসেবীর সদস্য। তিনি ওই প্রৌঢ়াকে উদ্ধার করে নিয়ে যান। তাঁকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিজের কাছেই রাখেন। প্রৌঢ়ার নাম, ঠিকানা জানতে চাইলেও কোনওরকমে তাঁর নাম ও জেলার নাম বলতে পেরেছিলেন। মানসিক ভারসাম্য হারিয়ে স্মৃতি থেকে অতীত আবছা হয়ে যাওয়ায় অনেক কিছুই মনে করতে পারছিলেন। 

পরে হ্যাম রেডিওর মদতে শুভ্রাদেবী খুঁজে পান প্রৌঢ়ার পরিবারকে। জানা গিয়েছে, প্রৌঢ়ার নাম অনিতা মণ্ডল। ৫৫ বছরের ওই প্রৌঢ়ার বাড়ি নদিয়ার মায়াপুরের মেথিডাঙা এলাকায়। 

হ্যাম রেডিওর হুগলি জেলা সম্পাদক অম্বরীশ মুখোপাধ্যায়ের কাছ থেকে পরিবারের খোঁজ পেয়ে প্রৌঢ়াকে নিয়ে অন্তরবিক্ষণের সদস্যরা চুঁচুড়া মহিলা থানায় নিয়ে যান। সেখানেই ডেকে পাঠানো হয়েছিল প্রৌঢ়ার স্বামী কার্তিক মণ্ডল ও ছেলে সোমনাথ মণ্ডল। মঙ্গলবার সন্ধেয় তাঁরা সেখানে আসেন।

ছেলে সোমনাথ জানিয়েছেন, '' হঠাৎই নিখোঁজ হয়ে গিয়েছিলেন মা। মায়ের নিখোঁজের খবর পেয়ে দিদিমাও মারা যান কয়েক দিন আগে। '' পুজোর মুখে হারানো মাকে খুঁজে পেয়ে খুশি সোমনাথ।


```