Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

স্বামীর দ্বিতীয় বিয়ে? মানবাজারে শ্বশুরবাড়ি যাওয়ার পরের দিনই বধূর ঝুলন্ত দেহ উদ্ধার

স্বামীর দ্বিতীয় বিয়ে? মানবাজারে শ্বশুরবাড়ি যাওয়ার পরের দিনই বধূর ঝুলন্ত দেহ উদ্ধার

শেষ আপডেট: 17 December 2023 15:46

দ্য ওয়াল ব্যুরো: স্বামী কর্মসূত্রে অন্য জায়গায় থাকেন বলে ছেলেকে নিয়ে বাপের বাড়িতেই বেশিরভাগ সময় থাকতেন স্ত্রী। শনিবার রাতে কর্মস্থল থেকে গ্রামে ফেরেন স্বামী। তারপর স্ত্রী-সন্তানকে নিয়ে ফিরে যান নিজের বাড়িতে। পদ্মা গোপ নামে ওই বধূর বাপের বাড়ির লোকজন তখনও জানতেন না, মেয়েকে সেই দেখাই শেষ দেখা। শ্বশুরবাড়ি যাওয়ার পরের দিনই বাড়ি থেকে উদ্ধার হয় তাঁর ঝুলন্ত মৃতদেহ। এই ঘটনায় পদ্মার স্বামী সনৎ গোপের বিরুদ্ধে মেয়েকে খুন করার অভিযোগ তুলেছেন পদ্মার মা ও বাড়ির লোকজন।

পুরুলিয়ার মানবাজারে এই ঘটনাকে ঘিরে তীব্র উত্তেজনা ছড়ায়। রবিবার সকালে পদ্মা গোপ নামে ওই বধূকে ঘরের ভেতর থেকে গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করার পর চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয় তড়িঘড়ি। তবে ততক্ষণে সব শেষ। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই খেপে ওঠেন গ্রামবাসীরা। পদ্মার স্বামী সনৎকে বেধড়ক মারধর করা হয়। খবর পেয়ে মানবাজার থানার পুলিশ ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে।

মৃতার পরিবারের অভিযোগ, তাঁদের মেয়েকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে। কিন্তু কী এমন ঘটেছিল যাতে এক রাতের মধ্যে সবটা পাল্টে গেল? পদ্মার বাপের বাড়ির লোক জানিয়েছেন, মেয়ের সঙ্গে ৬ বছর আগে বিয়ে হয়েছিল সনতের। তাদের একটি সন্তানও রয়েছে। তবে কাজের সূত্রে বেশিরভাগ সময়ই বাইরে থাকত সনৎ। অভিযোগ, সেখানেই সে আরও একটি বিয়ে করে। বাড়ি ফিরে এসে পদ্মাকে সে কথা জানানোর পরই অশান্তি শুরু হয়। স্বামীর এমন ব্যবহার মেনে নিতে না পারাতেই বধূকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে দাবি পরিবারের লোকজনের। 

স্থানীয়রা ইতিমধ্যেই অভিযুক্ত স্বামীর শাস্তির দাবিতে মানবাজার থানার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। এই ঘটনায় তুমুল উত্তেজনা ছড়ানোর পর ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত করা হবে বলে জানিয়েছে পুলিশ। ময়নাতদন্তের জন্য বধূর মৃতদেহটি হাতোয়ারা মেডিকেল কলেজে পাঠানো হবে।


```