Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

হিন্দু যুবক বোরখা পরে নাচছিলেন পুজো মণ্ডপে, অশান্তি ছড়ানোই উদ্দেশ্য? গ্রেফতার করল পুলিশ

দ্য ওয়াল ব্যুরো: গণেশ চতুর্থীর (Ganesh chaturthi) অনুষ্ঠানে বোরখা পরে এসে নাচছিলেন এক যুবক (Man wearing burqa)। উদ্দেশ্য ছিল সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করা। তবে সফল হলেন না। বোরখা পরিহিত অবস্থায় তাঁর উদ্দাম নাচানাচির ভিডিও ভাইরাল হতেই

হিন্দু যুবক বোরখা পরে নাচছিলেন পুজো মণ্ডপে, অশান্তি ছড়ানোই উদ্দেশ্য? গ্রেফতার করল পুলিশ

শেষ আপডেট: 24 September 2023 07:25

দ্য ওয়াল ব্যুরো: গণেশ চতুর্থীর (Ganesh chaturthi) অনুষ্ঠানে বোরখা পরে এসে নাচছিলেন এক যুবক (Man wearing burqa)। উদ্দেশ্য ছিল সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করা। তবে সফল হলেন না। বোরখা পরিহিত অবস্থায় তাঁর উদ্দাম নাচানাচির ভিডিও ভাইরাল হতেই পুলিশ গ্রেফতার করল তাঁকে।

ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর ভেলোর জেলায়। জানা গেছে, গত ২১ তারিখ গণেশ চতুর্থীর একটি পূজা মণ্ডপের সামনে এক যুবককে বোরখা পরে এসে নাচতে দেখা যায় (Man wearing burqa)। স্থানীয়রা সেই দৃশ্য ক্যামেরাবন্দি করেন। পরে পুলিশের কাছে সেই ভিডিও পাঠিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অভিযোগে ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়।

সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে ভেলোর (Vellore) পুলিশের একটি দল। জানা যায়, বোরখা পরা ওই যুবকের নাম অরুণ কুমার। তাঁর বাড়ি বিরুথামপাত্তু এলাকায়। এই ঘটনায় দুই সম্প্রদায়ের মধ্যে অশান্তি ছড়ানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছে অরুণ কুমারকে। পুলিশের অনুমান, অরুণ একা নয়, ঘটনায় আরও কেউ জড়িত ছিল।

বিষয়টি নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। সেইসঙ্গে জনসাধারণকে সতর্ক করে দেওয়া হয়েছে, কেউ অহেতুক সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর চেষ্টা করলে বা অন্যের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার চেষ্টা করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

মাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ছেলেরও! ছুটির দিনে মর্মান্তিক ঘটনা


```