Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

রামনবমীর মিছিলে যোগ দিতে তৈরি হচ্ছিলেন ব্যক্তি, কোলের শিশুকে পিষে দিল পুরসভার গাড়ি

স্থানীয়রা ও বাচ্চাটির বাবা তাকে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত শিশুটির নাম অংশ গড়।

রামনবমীর মিছিলে যোগ দিতে তৈরি হচ্ছিলেন ব্যক্তি, কোলের শিশুকে পিষে দিল পুরসভার গাড়ি

অংশ গড়ের বাবা

শেষ আপডেট: 6 April 2025 13:44

দ্য ওয়াল ব্যুরো: রামনবমীর শোভাযাত্রায় বেরোবেন বলে তৈরি হয়ে গিয়েছিলেন। সকাল থেকেই উন্মাদনা ছিল তুঙ্গে। হঠাৎই ঘর থেকে একটা আওয়াজ পান জোরে। বেরিয়ে দেখেন সব শেষ। তাঁর পাঁচ বছরের বাচ্চাকে চাপা দিয়েছে পুরসভার আবর্জনা বহনকারী একটি গাড়ি। চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় খুদের। ঘটনা হুগলির উত্তরপাড়া পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের কড়াই ফ্যাক্টরি এলাকার। 

স্থানীয়রা ও বাচ্চাটির বাবা তাকে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত শিশুটির নাম অংশ গড়।

এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই উত্তাল হয়ে ওঠে এলাকা। ক্ষুব্ধ বাসিন্দারা মৃতদেহ রাস্তার ওপর রেখে টি এন মুখার্জি রোড অবরোধ করেন। পুরসভার বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তোলেন তাঁরা।

শিশুটির বাবা অখিল গড় এনিয়ে বলেন, 'রামনবমীর মিছিলে যাওয়ার জন্য আমি রেডি হচ্ছিলাম। হঠাৎ আওয়াজ শুনে বাইরে বেরিয়ে দেখি, বাড়ির সামনে ছেলেকে চাপা দিয়ে চলে গিয়েছে পুরসভার গাড়ি। অনেকবার অনুরোধ করেছি গাড়ি আস্তে চালাতে, কেউ কানে তোলেনি। আজ সেই অবহেলা আমার সন্তানকে কেড়ে নিল। আমি এর বিচার চাই।'

ঘটনাস্থলে পৌঁছায় উত্তরপাড়া থানার পুলিশ, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এলাকাবাসীর দাবি, পুরসভার গাড়িগুলি নিয়ম মেনে না চলার জন্যই এমন দুর্ঘটনা বারবার ঘটছে, প্রশাসনের কঠোর পদক্ষেপ প্রয়োজন।


```