Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

অপহরণ করে খুন, কোভিডে মৃত বলে দেহ পুড়িয়ে দিল দুষ্কৃতীরা

দ্য ওয়াল ব্যুরো : আগ্রার এক কোল্ড স্টোরেজের মালিকের একমাত্র ছেলে ছিলেন শচীন চৌহান। ২৫ বছরের শচীনকে অপহরণ করেছিল তার বন্ধুরাই। তারপর তার বাড়িতে ফোন করে মুক্তিপণ চায় দু'কোটি টাকা। শেষে বন্ধুরাই শচীনকে খুন করে। কোভিডে মৃত বলে দেহটি পুড়িয়ে দেয়

অপহরণ করে খুন, কোভিডে মৃত বলে দেহ পুড়িয়ে দিল দুষ্কৃতীরা

শেষ আপডেট: 29 June 2021 03:14

দ্য ওয়াল ব্যুরো : আগ্রার এক কোল্ড স্টোরেজের মালিকের একমাত্র ছেলে ছিলেন শচীন চৌহান। ২৫ বছরের শচীনকে অপহরণ করেছিল তার বন্ধুরাই। তারপর তার বাড়িতে ফোন করে মুক্তিপণ চায় দু'কোটি টাকা। শেষে বন্ধুরাই শচীনকে খুন করে। কোভিডে মৃত বলে দেহটি পুড়িয়ে দেয় বালকেশ্বর ঘাট শ্মশানে। পুলিশ জানিয়েছে, ২১ জুন শচীনকে অপহরণ করা হয়। সেদিন রাতেই খুন হয় সেই যুবক। তার পরিবার পুলিশে মিসিং ডায়েরি করেছিল। তাকে খোঁজার জন্য তৈরি হয় পুলিশের স্পেশাল টিম। একটি সূত্রে খবর পেয়ে রবিবার পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ। তাদের মধ্যে ছিল শচীনের বন্ধু হর্ষ চৌহান। তার বাবা শচীনের বাবার ব্যবসায়ে অংশীদার। পুলিশের জেরায় হর্ষ খুনের কথা স্বীকার করে। পুলিশ জানায়, খুনের অভিযোগে শচীনের পাঁচ বন্ধুকে গ্রেফতার করা হয়েছে। তারা হল শচীন অশ্বিনী (৩২), হ্যাপি খান্না (৩৫), মনোজ বনসল (৩০), রিঙ্কু (২৫) এবং হর্ষ চৌহান (২৪)। শচীন ও হর্ষ নিয়মিত আগ্রার এক স্পোর্টস ক্লাবে যেত। সেই ক্লাবের মালিক ছিল অশ্বিনী। শচীনের সঙ্গে অশ্বিনীর বন্ধুত্ব হয়। শচীন অশ্বিনীর থেকে টাকা ধার করতে থাকে। একসময় ধার নেওয়া টাকার পরিমাণ ছাড়িয়ে যায় ৪০ লক্ষ। অশ্বিনী টাকা ফেরত চায়। শচীন ফেরত দিতে অস্বীকার করে। তখন অশ্বিনী ও হর্ষ ছক কষে, শচীনকে অপহরণ করে তার বাবার থেকে ২ কোটি টাকা মুক্তিপণ আদায় করা হবে। ২১ জুন হর্ষ ফোন করতে শচীনকে এক পার্টিতে আসতে বলে। সেখানে হর্ষ ও অশ্বিনী খুন করে শচীনকে। এসএসপি মুনিরাজ জি জানান, হর্ষ ও অশ্বিনী পিপিই কিট পরে শচীনের দেহ শ্মশানে নিয়ে যায়। সেখানে ভুয়ো নামে দেহটি দাহ করে। হ্যাপি খান্না ও তার বন্ধু রিঙ্কু পরদিন শচীনের দেহাবশেষ জলে ভাসিয়ে দেয়। সোমবার দিল্লিতে আর একটি চাঞ্চল্যকর খুনের কথা জানাজানি হয়। গত ২২ জুন রাতে দিল্লির অমর বিহার অঞ্চলে বাইকে চড়ে টহল দিতে বেরিয়েছিলেন কনস্টেবল ভানওয়ার সিং। তাঁর সঙ্গে ছিলেন আরও দুই কনস্টেবল। রাত সোয়া তিনটে নাগাদ তাঁরা দেখেন, কানঝাওয়ালার দিক থেকে ছুটে আসছে একটি অটো। তার ফ্রন্ট লাইট দু'টি নেভানো ছিল। তা দেখে ভানওয়ার সিং অটোচালককে থামতে বলেন। অটো না থেমে ছুটতে থাকে। প্রায় ৩০০ মিটার তাড়া করে পুলিশ অটোটিকে থামায়। অটো থামিয়েই দৌড়ে পালায় ড্রাইভার। পুলিশ দেখে অটোর মধ্যে দু'জন বসে আছে। তাদের সঙ্গে বেডশিটে মোড়া কিছু একটা রয়েছে। পরে জানা যায়, এক মহিলার দেহ বেডশিটে মুড়ে নিয়ে যাওয়া হচ্ছিল। সঙ্গে সঙ্গে কনস্টেবলরা উচ্চপদস্থ অফিসারদের খবর দেন। তাঁরা দ্রুত ঘটনাস্থলে এসে পড়েন। পরে অটোর ড্রাইভারকেও গ্রেফতার করা হয়। সব মিলিয়ে পুলিশের হাতে ধরা পড়ে তিনজন। তারা হল রজন গুপ্ত (২১), মহেন্দ্র নাথ (১৯) এবং এক নাবালক।

```