Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

নলেন গুড়েই লক্ষ্মীলাভ! এক সিজনে লাখপতি কোচবিহারের গণেশ

প্রতিদিন ভোরে খেজুর গাছ থেকে তাজা রস সংগ্রহ করে তা জাল দিয়ে তৈরি করেন নলেন গুড় ও পাটালি।

নলেন গুড়েই লক্ষ্মীলাভ! এক সিজনে লাখপতি কোচবিহারের গণেশ

প্রতীকী ছবি

শেষ আপডেট: 10 January 2025 15:17

রিয়া দাস, কোচবিহার  

শীতের ভোর আর খেজুর গাছের একটা আলাদা সম্পর্ক। নলেন গুড় ছাড়া শীতকাল হয় নাকি! আর বছরের এই সময়ের আবহাওয়াকে কাজে লাগিয়েই কোচবিহারের এক ব্যক্তি বদলে ফেলেছেন তাঁর জীবন। কীভাবে?

খেজুর গাছ থেকে সংগ্রহ করা রস দিয়ে নলেন গুড় ও পাটালি গুড় তৈরি করে এক সিজনেই লাখপতি হয়েছেন তিনি।

জেলার মধুপুরের বাসিন্দা গণেশ বর্মন। তিনি শীতের শুরুতেই খেজুর গাছে হাড়ি বাঁধার কাজ শুরু করেন। প্রতিদিন ভোরে খেজুর গাছ থেকে তাজা রস সংগ্রহ করে তা জাল দিয়ে তৈরি করেন নলেন গুড় ও পাটালি। এগুলির চাহিদা এতটাই বেশি যে সেই গুড় বিক্রি হতে বেশি সময় লাগে না। স্থানীয় বাজার থেকে শুরু করে শহরের অন্যান্য জায়গাতেও তা সরবরাহ করেন তিনি।

খাঁটি গুড় আর ভেজাল গুড়ের আলাদা করে দাম নির্ধারণ করেন গণেশ। আর তাতেই যা আয় হয় তাতে এক সিজনে লাখপতি হওয়ায় যায়। খোদ গণেশই এমনটা বলছেন। 

তবে এটি শুধু তাঁর আয়ের উৎস নয়। গণেশের কথায়, তাঁর আনন্দ হয় এটা ভেবে যে, এভাবেই একটা ঐতিহ্যের অংশ হয়ে যেতে পেরেছেন তিনি।


```