
শেষ আপডেট: 13 October 2022 07:11
দ্য ওয়াল ব্যুরো: কন্যাসন্তানের (girl child) জন্ম দিয়েছেন। তাও আবার তার গায়ের রং কালো (dark skinned)! এই 'অপরাধে' বাড়ির বউয়ের উপর নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতন চলত (physical and mental torture)। 'ক্ষতিপূরণ' হিসাবে চাওয়া হয়েছিল ১০ লক্ষ টাকা। না দিতে পারায় সন্তান-সহ মহিলাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। তাঁর শিশুকন্যাকে প্রাণে মেরে ফেলারও হুমকি দেওয়া হয়। অবশেষে মহিলার অভিযোগ পেয়ে তাঁর স্বামী-সহ শ্বশুরবাড়ির ৭ সদস্যকে গ্রেফতার (arrested) করল পুলিশ।
ঘটনাটি নভি মুম্বইয়ের। ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে বিয়ে হয় নির্যাতিতা মহিলার। নভেম্বর মাসে ওই মহিলা একটি কন্যা সন্তানের জন্ম দেন। কিন্তু সন্তান জন্মের পরেও আদৌ খুশি হয়নি মহিলার শ্বশুরবাড়ির লোকজন। তাঁরা পুত্রসন্তান আশা করেছিলেন। কিন্তু কন্যাসন্তান হওয়ার পর থেকেই মহিলার উপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু হয়। তার উপর মেয়ের গায়ের রং কালো হওয়ার কারণে নির্যাতনের পরিমাণ আরও বেড়ে যায়।
একটা সময় এই ঘটনার 'ক্ষতিপূরণ' হিসেবে গাড়ি কেনার জন্য মহিলার কাছ থেকে ১০ লক্ষ টাকা দাবি করে তাঁর স্বশুরবাড়ির লোকজন। সেই টাকা দিতে না পারায় সন্তান-সহ ওই মহিলাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। তাঁর স্বামী তাঁদের শিশুকন্যাকে প্রাণে মেরে ফেলারও হুমকি দেন। শ্বশুরবাড়ির লোকজন জানায়, তাঁর স্বামীর আবার বিয়ে দেওয়া হবে।
এই ঘটনার পর থেকেই বাপের বাড়িতে থাকছেন ওই মহিলা। কিছুদিন আগেই এই ঘটনায় স্বামী ও শ্বশুরবাড়ির লোকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা মহিলা। তাঁর অভিযোগের ভিত্তিতে মহিলার স্বামী এবং শ্বশুরবাড়ির আরও ৬ জন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। পণ চাওয়া এবং বধূ নির্যাতনের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ।
চাঁচলে নাবালিকার নলি কাটা দেহ উদ্ধার, ধর্ষণের অভিযোগে এক যুবককে গণপিটুনি গ্রামবাসীদের