করোবা চৌথে স্ত্রী উপোস না করায় আত্মহত্যা করলেন স্বামী
দ্য ওয়াল ব্যুরো: ভালোবেসেই স্ত্রীকে করোবা চৌথে উপোস করতে বলেছিলেন। স্ত্রীও জানিয়ে দেন, উপোস তাঁর দ্বারা হবে না। শোকে বিহ্বল স্বামী স্ত্রীয়ের এই জবাব সহ্য করতে পারলেন না। কিছুক্ষণ ঝগড়ার পর স্ত্রীর মুখের উপর দরজা বন্ধ করে দেন। তারপরের দৃশ্য
শেষ আপডেট: 27 October 2018 18:30
দ্য ওয়াল ব্যুরো: ভালোবেসেই স্ত্রীকে করোবা চৌথে উপোস করতে বলেছিলেন। স্ত্রীও জানিয়ে দেন, উপোস তাঁর দ্বারা হবে না। শোকে বিহ্বল স্বামী স্ত্রীয়ের এই জবাব সহ্য করতে পারলেন না। কিছুক্ষণ ঝগড়ার পর স্ত্রীর মুখের উপর দরজা বন্ধ করে দেন। তারপরের দৃশ্য ভয়ানক। দরজা ভাঙতেই স্বামী দ্বীপ চাঁদের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, স্ত্রী উপোসে করেনি বলেই গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন দ্বীপ চাঁদ।
মুম্বইতে সুইমিং পুলে ডুবে মৃত্যু শিশুর, লাইফগার্ড না থাকার অভিযোগ পরিবারের
ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মথুরার মেঘারা গ্রামে। ২১ বছরের দ্বীপ চাঁদের বিয়ের পর প্রথম করোবা চৌথ ছিল। প্রথা মেনে দ্বীপ চাঁদের মা উপোস রাখেন, সেই মতোই স্ত্রীকেও উপোস রাখার কথা বলেন দ্বীপ। উপোসে রাজি না হওয়ায় স্বামী-স্ত্রীর ঝগড়া শুরু হয় বলে জানাচ্ছেন দ্বীপ চাঁদের মা। উত্তেজিত দ্বীপ স্ত্রীয়ের সিদ্ধান্ত মেনে নিতে পারছিলেন না। উপোসে রাজি করাতে স্ত্রীর পা পর্যন্ত ধরে সে। তাতেও ফল না মেলায় নিজেকে শেষ করার সিদ্ধান্ত নেন।
দ্বীপ চাঁদের মা-ও নিজের বউমাকে উপোসের জন্য জোর করছিলেন বলে জানা যাচ্ছে। শরীর খারাপ, তাই উপোস করতে পারবেন না বলে জানান দ্বীপের স্ত্রী।স্বামীর আত্মহত্যার ঘটনায় শোকস্তব্ধ সে। বিয়ের ১ বছরও হয়নি, ঘর সংসার শুরুর আগেই স্বামীর হঠকারী সিদ্ধান্তে বাকরুদ্ধ স্ত্রী। দ্বীপ চাঁদের ঘর থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি। ঘটনার তদন্তে পুলিশ।
The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন