Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

কেদারনাথে মর্মান্তিক দুর্ঘটনা! হেলিকপ্টারের ঘুরন্ত ব্লেডের ধাক্কায় মৃত্যু আধিকারিকের

দ্য ওয়াল ব্যুরো: গতকাল অর্থাৎ শনিবার ছিল অক্ষয় তৃতীয়া। সেদিন থেকেই শুরু হয়েছে এই বছরের চারধাম যাত্রা। কিন্তু এই যাত্রা শুরুর এক দিনের মাথাতেই মর্মান্তিক দুর্ঘটনা ঘটল উত্তরাখণ্ডের কেদারনাথে (Kedarnath)। হেলিকপ্টারের (helicopter) ঘুরন্ত ব

কেদারনাথে মর্মান্তিক দুর্ঘটনা! হেলিকপ্টারের ঘুরন্ত ব্লেডের ধাক্কায় মৃত্যু আধিকারিকের

শেষ আপডেট: 23 April 2023 13:02

দ্য ওয়াল ব্যুরো: গতকাল অর্থাৎ শনিবার ছিল অক্ষয় তৃতীয়া। সেদিন থেকেই শুরু হয়েছে এই বছরের চারধাম যাত্রা। কিন্তু এই যাত্রা শুরুর এক দিনের মাথাতেই মর্মান্তিক দুর্ঘটনা ঘটল উত্তরাখণ্ডের কেদারনাথে (Kedarnath)। হেলিকপ্টারের (helicopter) ঘুরন্ত ব্লেডে ধাক্কা খেয়ে সঙ্গে সঙ্গে মৃত্যু হল এক ব্যক্তির।

দুর্ঘটনাটি ঘটেছে রবিবার দুপুর ২:১৫ নাগাদ।পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তি ওই হেলিকপ্টার অপারেটিং সংস্থার একজন আধিকারিক। রবিবার দুপুরে তিনি ভ্রমণের বন্দোবস্ত করার জন্য স্টক আনতে গিয়েছিলেন। সেই সময়েই গাড়ওয়াল মণ্ডল বিকাশ নিগম লিমিটেডের একটি হেলিপ্যাডে হেলিকপ্টারের ঘুরন্ত ব্লেডে ধাক্কা লাগে তাঁর।

সঙ্গে সঙ্গে ছিটকে পড়ে যান ওই ব্যক্তি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। রুদ্রপ্রয়াগের পুলিশ সুপার বিশাখা অশোক সংবাদসংস্থাকে জানিয়েছেন, ওই আধিকারিক হেলিকপ্টারের ব্লেডের একেবারে কাছে চলে এসেছিলেন। তাতেই ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তাঁর।

মৃত রোগীকে জীবিত বলে রাতভর চিকিৎসা! মালদহের নার্সিংহোমের বিরুদ্ধে থানায় নালিশ পরিবারের


```