Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

বাথরুমে ঢুকতেই পুরুষাঙ্গে পাইথনের কামড়, করতে হলো ১৫টি সেলাই

দ্য ওয়াল ব্যুরো: নিজের বাড়ির শৌচাগারে যে এমন সাংঘাতিক বিপদ ওঁত পেতে আছে, তা কল্পনাও করতে পারেননি তিনি। আচমকা তীব্র যন্ত্রণা পুরুষাঙ্গে। তাকিয়ে দেখেন তিন মিটার লম্বা একটা পাইথন কামড়ে ধরেছে তাঁর পুরুষাঙ্গ। অনেক কষ্টে নিজেকে ছাড়াতে পারলেও স

বাথরুমে ঢুকতেই পুরুষাঙ্গে পাইথনের কামড়, করতে হলো ১৫টি সেলাই

শেষ আপডেট: 9 November 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো: নিজের বাড়ির শৌচাগারে যে এমন সাংঘাতিক বিপদ ওঁত পেতে আছে, তা কল্পনাও করতে পারেননি তিনি। আচমকা তীব্র যন্ত্রণা পুরুষাঙ্গে। তাকিয়ে দেখেন তিন মিটার লম্বা একটা পাইথন কামড়ে ধরেছে তাঁর পুরুষাঙ্গ। অনেক কষ্টে নিজেকে ছাড়াতে পারলেও সে এক ভয়ানক রক্তারক্তি কাণ্ড। হাসপাতালে নিয়ে যাওয়া হলে ব্যাংককের বাসিন্দা ৪৫ বছরের ওই ব্যক্তির পুরুষাঙ্গে ১৫টি সেলাই করতে হয়। তবে ডাক্তারেরা জানিয়েছেন, ভবিষ্যতে কোনও অসুবিধা হবে না তাঁর। গত ২০১৬ সালে প্রায় একই রকম একটি ঘটনা ঘটেছিল। সে বারও তিন মিটার লম্বা পাইথন এক যুবকের পুরুষাঙ্গে কামড়ে দিয়েছিল। ওই ব্যক্তি বলেন, তাঁর বাড়ির অন্য একটি বাথরুমে কিছুদিন আগে একটি সাপ পাওয়া গেছিল। তাই তিনি অন্য একটি বাথরুম ব্যবহার করেন। কিন্তু সেখানেও যে একই কাণ্ড ঘটবে তা তিনি ভাবতেও পারেননি। তিনি বলেন, আমি সাপটিকে হাত দিয়ে ধরে ফেলি, কিন্তু আমার ভয়ানক যন্ত্রণা হচ্ছিল। থাইল্যান্ডে সাপ প্রচুর সংখ্যায় পাওয়া যায়। সাধারণ লোকের কাছে খবর পেয়ে শুধু রাজধানী ব্যাংককেই গত বছর ৩৫ হাজার সাপ ধরেছিল ব্যাংকক ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্ট। তবে ব্যাংককে পাওয়া সাপগুলির অধিকাংশই বিষহীন।  

```