Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

একনাথের বাড়ির সামনে গায়ে কেরোসিন যুবকের, দেশলাই জ্বালার আগে আটকাল পুলিশ

দ্য ওয়াল ব্যুরো: মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে গিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক যুবক। পেশায় তিনি অটোচালক। সরকারের প্রতি ক্ষোভের কারণে তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে আত্মহত্যার চেষ্টা সফল হয়নি। যুবককে উদ্ধার করেছে পুলিশ। যুবকে

একনাথের বাড়ির সামনে গায়ে কেরোসিন যুবকের, দেশলাই জ্বালার আগে আটকাল পুলিশ

শেষ আপডেট: 17 June 2023 15:00

দ্য ওয়াল ব্যুরো: মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে গিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক যুবক। পেশায় তিনি অটোচালক। সরকারের প্রতি ক্ষোভের কারণে তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে আত্মহত্যার চেষ্টা সফল হয়নি। যুবককে উদ্ধার করেছে পুলিশ।

যুবকের নাম বিনয় পাণ্ডে। পুলিশ জানিয়েছে, তাঁর বিরুদ্ধে একটি মামলা রয়েছে। সেই কারণে তাঁকে অটোর লাইসেন্স দেওয়া হচ্ছিল না। তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে পৌঁছে গিয়েছিলেন তিনি।শনিবার সকালে থানেতে মুখ্যমন্ত্রী ‌একনাথ শিন্ডের বাড়ির সামনে গিয়ে তিনি আত্মহত্যার চেষ্টা করেন।

যুবক মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে গিয়ে নিজের গায়ে কেরোসিন ঢালেন বলে অভিযোগ। তার পর দেশলাই জ্বালিয়ে নিজেকে শেষ করে দিতে উদ্যত হন। সেই সময় তাঁকে আটকে দেন পুলিশকর্মীরা। মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে যে নিরাপত্তারক্ষীরা ছিলেন, তাঁরাই যুবককে আটকে দেন। তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।

পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। তারা যুবককে জিজ্ঞাসাবাদ করছে। কেন তিনি আত্মহত্যা করতে গিয়েছিলেন, মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে তাঁর অন্য কোনও উদ্দেশ্য ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও ঘটনার সময় শিন্ডে বাড়িতে ছিলেন না। ঘটনাটির একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। সেখানে যুবককে কেরোসিন ঢালতে এবং চিৎকার করে অভিযোগ জানাতে দেখা গিয়েছে। তবে ভিডিয়োর সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল।

সিকিমে ধস এবং বন্যায় আটকে পড়েছিলেন, ৩,৫০০ পর্যটককে উদ্ধার করল ভারতীয় সেনা


```