Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ যুবকের, অক্ষত ভাবে বাঁচল প্রাণ

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবারের ব্যস্ত সকাল। আর পাঁচ জন যাত্রীর ভিড়ে মিশেই স্টেশনে দাঁড়িয়েছিলেন এক যুবক। আশপাশের কেউ আঁচও করতে পারেননি, কী হতে চলেছে কয়েক সেকেন্ডের মধ্যে। একটি ট্রেন আসামাত্র, কেউ কিছু বুঝে ওঠার আগেই রেললাইনে ঝাঁপ দিলেন তিনি!

চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ যুবকের, অক্ষত ভাবে বাঁচল প্রাণ

শেষ আপডেট: 21 October 2018 15:23

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবারের ব্যস্ত সকাল। আর পাঁচ জন যাত্রীর ভিড়ে মিশেই স্টেশনে দাঁড়িয়েছিলেন এক যুবক। আশপাশের কেউ আঁচও করতে পারেননি, কী হতে চলেছে কয়েক সেকেন্ডের মধ্যে। একটি ট্রেন আসামাত্র, কেউ কিছু বুঝে ওঠার আগেই রেললাইনে ঝাঁপ দিলেন তিনি! সবাই ভয়ে-বিস্ময়ে হতবাক! কিন্তু বিস্ময়ের তখনও বাকি! হুড়মুড়িয়ে ট্রেন চলে যেতেই লাইনের উপর উঠে বসলেন যুবক! অক্ষত অবস্থায়।

'রাখে হরি তো মারে কে!' প্রবাদবাক্যটি যেন সত্যি হল রাজস্থানের ঢোলপুর স্টেশনে। পুলিশ জানিয়েছে, আত্মহত্যা করার উদ্দেশেই দ্রুত গতিতে আসা ‌সম্পর্কক্রান্তি এক্সপ্রেসের সামনে ঝাঁপ দেন অজ্ঞাতপরিচয় ওই যুবক। কিন্তু দু'টি লাইনের মাঝখানে লম্বালম্বি ভাবে পড়ার কারণে, ট্রেনের চাকা ছোঁয়নি তাঁকে। ফলে প্রাণ তো বাঁচলই, বিন্দুমাত্র আঘাতও লাগেনি ওই যুবকের। এই গোটা দৃশ্য ভিডিও করেন স্টেশনে উপস্থিত কোনও এক যাত্রী। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সেটি।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা গিয়েছে, নীল জিন্স ও অফ-হোয়াইট শার্ট পরা ওই যুবক লাইনের উপর লম্বালম্বি শুয়ে রয়েছেন। উপর দিয়ে চলে যাচ্ছে একটি ট্রেন। প্রায় ৩০ সেকেন্ড ধরে ওই যুবকের উপর দিয়ে ট্রেনটি যায়। ট্রেন চলে যাওয়ার পরেই উঠে বসেন যুবক। আশপাশে দাঁড়িয়ে থাকা লোকজন ছুটে আসেন। যোগ দেন রেলকর্মীরাও। সবাই মিলে যুবককে স্টেশনে তুলে আনেন। তবে এখনও তাঁর পরিচয় বা আত্মহত্যা করতে চাওয়ার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।


```