Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

বিয়ে করতেই হবে, জোরজবরদস্তিতেও রাজি না হওয়ায় তরুণীর মুখে অ্যাসিড ছুড়লেন প্রেমিক

শনিবার ওই তরুণী তাঁর বান্ধবীর বাড়ি যাচ্ছিলেন। অভিযোগ, তখনই আবির জোরজবরদস্তি করে কাছের একটি মাঠে নিয়ে গিয়ে বিয়ে করতে চেয়েছিলেন।

বিয়ে করতেই হবে, জোরজবরদস্তিতেও রাজি না হওয়ায় তরুণীর মুখে অ্যাসিড ছুড়লেন প্রেমিক

প্রতীকী ছবি

শেষ আপডেট: 31 March 2025 17:00

দ্য ওয়াল ব্যুরো: বিয়েতে রাজি না হওয়ায় প্রেমিকার মুখে অ্যাসিড ছোড়ার (Acid Attack) অভিযোগ উঠল প্রেমিকের বিরুদ্ধে। গুরুতর জখম অবস্থায় মহিলাকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। ঘটনা বীরভূমের (Birbhum) পাইকর থানার ধানগড়া গ্রামের। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ (Police)।

ধৃতের নাম আবির শেখ। আক্রান্ত তরুণীও একই গ্রামের বাসিন্দা। শনিবার ওই তরুণী তাঁর বান্ধবীর বাড়ি যাচ্ছিলেন। অভিযোগ, তখনই আবির জোরজবস্তি করে কাছের একটি মাঠে নিয়ে গিয়ে বিয়ে করতে চেয়েছিলেন।

আবিরের থেকে আচমকা এই প্রস্তাব পেয়ে প্রাথমিকভাবে অবাক হয়ে যান তরুণী। বিয়ের সিদ্ধান্ত বলে কথা, খানিকটা সময়ও চেয়েছিলেন তিনি। কিন্তু আবিরের তর সয়নি। উল্টে বাধা পেয়ে পকেটে রাখা একটি অ্যাসিডের বোতল বার করে ছুড়ে মারেন প্রেমিকার মুখে।

ব্যথায়, জ্বালায়, চিৎকার করতে থাকেন তরুণী। সেই চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসেন। ততক্ষণে ঘটনাস্থল থেকে পালিয়ে যান আবির। স্থানীয়রাই আক্রান্ত তরুণীকে রামপুরহাট মেডিক্যাল কলেজে নিয়ে যান। এখন সেখানেই চিকিৎসাধীন তিনি।

জানা গিয়েছে, তরুণীর গলার অনেকটা, মুখ পুড়ে গিয়েছে। আক্রান্তের পরিবার এ ব্যাপারে থানায় গিয়ে অভিযোগ দায়ের করেছেন। সেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করা হচ্ছে ঘটনার নেপথ্যে কোনও অন্য অভিসন্ধি আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।


```