Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

পরিযায়ী শ্রমিককে মারধর, রেলের তিনগুণ ভাড়া দাবি, অভিযুক্ত বিজেপি নেতা

দ্য ওয়াল ব্যুরো : গুজরাতের সুরাট থেকে বাড়ি ফিরতে চেয়েছিলেন একদল পরিযায়ী শ্রমিক। তাঁদের বাড়ি ঝাড়খণ্ডে। ওই শ্রমিকদের একজনকে মারধর করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। বাকিদের থেকেও তিনি ট্রেনের তিনগুণ ভাড়া চেয়েছেন বলে অভিযোগ। কংগ্রেসের দাবি,

পরিযায়ী শ্রমিককে মারধর, রেলের তিনগুণ ভাড়া দাবি, অভিযুক্ত বিজেপি নেতা

শেষ আপডেট: 8 May 2020 12:54

দ্য ওয়াল ব্যুরো : গুজরাতের সুরাট থেকে বাড়ি ফিরতে চেয়েছিলেন একদল পরিযায়ী শ্রমিক। তাঁদের বাড়ি ঝাড়খণ্ডে। ওই শ্রমিকদের একজনকে মারধর করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। বাকিদের থেকেও তিনি ট্রেনের তিনগুণ ভাড়া চেয়েছেন বলে অভিযোগ। কংগ্রেসের দাবি, ওই ব্যক্তি বিজেপির সদস্য। বিজেপি একথা অস্বীকার করেছে। অভিযুক্ত ব্যক্তির নাম রাজেশ বর্মা। ফেসবুকে তিনি নিজেকে বিজেপি কর্মী বলে দাবি করেছেন। সেখানে অন্যান্য বিজেপি নেতার সঙ্গে তাঁর ছবি আছে। শ্রমিকদের অভিযোগ, রাজেশ ট্রেনভাড়া বাবদ তাঁদের থেকে ১ লক্ষ টাকার বেশি নিয়েছিলেন। বাসুদেব বর্মা নামে এক শ্রমিক রাজেশের কাছে জানতে চান, কবে তাঁরা ট্রেনের টিকিট হাতে পাবেন। তখনই রাজেশ ও তাঁর সঙ্গীরা লাঠি দিয়ে তাঁকে মারধর করেন। কংগ্রেসের এক নেতা বাসুদেব বর্মার একটি ছবি টুইটারে পোস্ট করেছেন। তাতে দেখা যায়, ওই শ্রমিকের মাথা থেকে রক্ত বেরোচ্ছে। বাসুদেব বর্মা বলেন, “আমরা রাজেশকে ১ লক্ষ ১৬ হাজার টাকা দিয়েছিলাম। পরে আমি তার কাছে টিকিট চাইলাম। সে বলল, টিকিট দেব না, টাকাও ফেরত দেব না। তোমার যা খুশি করে নাও। সে প্রতিটি টিকিটের দাম চাইছিল ২ হাজার টাকা। আমি প্রতিবাদ করতেই সে ও তার বন্ধুরা লাঠি, পাথর দিয়ে আমাকে মারধর করে।” https://twitter.com/SaralPatel/status/1258674842229968898 সুরাট পুলিশের উচ্চপদস্থ অফিসার এ এম পারমার বলেন, রাজেশের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাঁর কথায়, “রাজেশ বর্মা ঝাড়খণ্ড থেকে আসা শ্রমিকদের জন্য রেলের টিকিট বুকিং-এর দায়িত্ব নিয়েছিল। বাসুদেব বর্মা রাজেশের অফিসে গিয়ে জানতে চেয়েছিলেন, কবে টিকিট হাতে পাবেন। রাজেশ তাঁকে মারধর করে। তার নামে লিম্বায়াত থানায় এফআইআর করা হয়েছে।” লকডাউনের ফলে দেশের বিভিন্ন প্রান্তে লক্ষ লক্ষ শ্রমিক আটকে পড়েছেন। তাঁদের অনেকেরই রোজগার বন্ধ হয়ে গিয়েছে। গত সপ্তাহে সরকার ভিন রাজ্য থেকে যাওয়া শ্রমিকদের জন্য বিশেষ ট্রেনের বন্দোবস্ত করে।

```