Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

'জাগো বাংলা'-র পূজাবার্ষিকী প্রকাশ করবেন মমতা, সঙ্গে থাকবে চমক

দ্য ওয়াল ব্যুরো : প্রতি বছরের মতো এবারও মহালয়ায় তৃণমূল কংগ্রেসের মুখপত্র 'জাগো বাংলা'-র (Jago Bangla) পুজোবার্ষিকী প্রকাশ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দুপুর তিনটেয় নজরুল মঞ্চে পত্রিকাটি প্রকাশিত হবে। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী প

'জাগো বাংলা'-র পূজাবার্ষিকী প্রকাশ করবেন মমতা, সঙ্গে থাকবে চমক

শেষ আপডেট: 6 October 2021 06:22

দ্য ওয়াল ব্যুরো : প্রতি বছরের মতো এবারও মহালয়ায় তৃণমূল কংগ্রেসের মুখপত্র 'জাগো বাংলা'-র (Jago Bangla) পুজোবার্ষিকী প্রকাশ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দুপুর তিনটেয় নজরুল মঞ্চে পত্রিকাটি প্রকাশিত হবে। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী প্রকাশ করবেন একটি গানের অ্যালবাম। গীতিকার মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। গানগুলি গেয়েছেন বিখ্যাত গায়ক নচিকেতা চক্রবর্তী, ইন্দ্রনীল সেন প্রমুখ। এই অ্যালবামেই থাকছে চমক। গত কয়েক বছর ধরেই পুজোর গান লেখেন মমতা। সুরও দেন তিনি। মিউজিক অ্যারেঞ্জ করেন ইন্দ্রনীল সেন। এবার শোনা যাচ্ছে, অ্যালবামের একটি গান গেয়েছেন মমতা স্বয়ং। এই প্রথমবার রেকর্ডে শোনা যাবে মুখ্যমন্ত্রীর গান। গত বুধবার সন্ধ্যায় মমতা গিয়েছিলেন ইন্দ্রনীল সেনের বাড়িতে। তার পরদিনই ছিল ভবানীপুর কেন্দ্রের উপনির্বাচন। যেখানে প্রার্থী হয়েছিলেন মুখ্যমন্ত্রী স্বয়ং। প্রশ্ন উঠেছিল, ভোটের আগের দিন কেন গায়কের বাড়িতে অতক্ষণ কাটালেন মমতা? ইন্দ্রনীল সেনের বাড়িতে উপস্থিত ছিলেন নচিকেতাও। সেখানে মমতা কেন গিয়েছিলেন, তা নিয়ে দুই গায়কের কেউই মুখ খোলেননি। কানাঘুষোয় শোনা যায়, পুজোর গানের জন্য রেওয়াজ করতে গিয়েছিলেন মমতা। তার পরেই জানা গেল, মহালয়ার সন্ধ্যায় মমতার গাওয়া গান সহ অ্যালবাম রিলিজ হবে। এবার মমতা যে অ্যালবামটি প্রকাশ করছেন, তার নাম 'জননী'। এদিন সন্ধ্যায় নজরুল মঞ্চে মুখ্যমন্ত্রী রাজনীতি নিয়েও গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করতে পারেন। নজরুল মঞ্চের অনুষ্ঠানের পরে মমতা কয়েকটি পুজোরও উদ্বোধন করবেন বলে জানা গিয়েছে।

```