দ্য ওয়াল ব্যুরো: আগামীকাল দিল্লিতে ইফতারের আয়োজন করেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। আমন্ত্রিত ছিলেন তৃণমূল নেত্রী মমতাও। কিন্তু তিনি জানিয়েছেন, যাবেন না। তার বদলে পাঠাচ্ছেন তৃণমূল নেতা দীনেশ ত্রিবেদীকে।
সর্বভারতীয় স্তরে তৃণমূলের সঙ্গে ভালোই সম্পর্ক আছে কংগ্রেসের। তৃণমূল বিজেপি বিরোধী জোটে কংগ্রেসের শরিক হবে কিনা এই নিয়েও জল্পনা চলছে নানা মহলে। সেজন্যই মমতাকে আমন্ত্রণ করেছেন রাহুল।