Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতে

মতুয়া মহাসঙ্ঘের অ্যাকাউন্টে 'বেআইনি' টাকা জমা করার অভিযোগ, ডিজিকে চিঠি দিলেন মমতাবালা

বাংলায় দুর্নীতির অভিযোগের কোনও শেষ নেই। এবার মতুয়া মহাসঙ্ঘের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেআইনি টাকা জমা পড়ার অভিযোগ উঠল।

মতুয়া মহাসঙ্ঘের অ্যাকাউন্টে 'বেআইনি' টাকা জমা করার অভিযোগ, ডিজিকে চিঠি দিলেন মমতাবালা

শেষ আপডেট: 4 March 2024 13:58

দ্য ওয়াল ব্যুরো: বাংলায় দুর্নীতির অভিযোগের কোনও শেষ নেই। এবার মতুয়া মহাসঙ্ঘের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেআইনি টাকা জমা পড়ার অভিযোগ উঠল। সেই অভিযোগ করেছেন তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুর। এই নিয়ে তিনি রাজ্যের ডিজি রাজীব কুমারকেও চিঠি দিয়েছেন বলে জানান। 

মমতাবালার দাবি, ‘অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘ’-এর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ‘অবৈধ’ ভাবে বিপুল অর্থ জমা পড়েছে বলে তিনি সম্প্রতি জানতে পেরেছেন। সেই অর্থের পরিমাণ কোটি টাকা বা তার বেশি হতে পারে বলেও অনুমান। সেই প্রেক্ষিতেই মমতাবালা রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে চিঠি দিয়ে এই ঘটনার তদন্ত করার আর্জি জানিয়েছেন। কীভাবে এত টাকা সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে এল সেটাই জানতে চান মমতাবালা। 

তৃণমূলের সাংসদের কথায়, প্রয়াত বীণাপাণি দেবী ‘অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘ’-এর দায়িত্ব তাঁকে দিয়ে গেছেন। ‘ওয়েস্ট বেঙ্গল সোসাইটি রেজিস্ট্রেশন’ আইন অনুযায়ী তাদের একটি দফতরও রয়েছে শহরে। সম্প্রতি আয়কর রিটার্নের হিসেব জমা দেওয়ার সময় এই বিপুল অর্থের হদিশ মিলেছে ওই অ্যাকাউন্টে। সোমবার বিকেলে একটি সাংবাদিক বৈঠক ডেকেছেন মমতাবালা ঠাকুর। সেই বৈঠক থেকেই তিনি এই বিষয় নিয়ে তথ্য প্রকাশ্যে আনবেন বলে ইঙ্গিত দিয়েছেন। 

বনগাঁর ঠাকুর পরিবারের মধ্যে বিবাদ নতুন কিছু নয়। একদিকে প্রয়াত কপিলকৃষ্ণ ঠাকুরের স্ত্রী মমতাবালা, যিনি তৃণমূলের প্রতিনিধি। অন্যদিকে রাজ্যের প্রাক্তন ত্রাণ ও উদ্বাস্তু পুনর্বাসন মন্ত্রী মঞ্জুলকৃষ্ণ ঠাকুর ও তাঁর দুই পুত্র। যারা আবার বিজেপির সঙ্গে যুক্ত। মতুয়া মহাসঙ্ঘের 'উত্তরাধিকার' ইস্যু নিয়ে দুই পরিবারের মধ্যে দ্বন্দ্ব বর্তমান। তারপরে রয়েছে ভোটের অঙ্ক। আসন্ন নির্বাচনে মতুয়ারা সমর্থন পেতে সচেষ্ট সব দলই। তার আগে মমতাবালার এই অভিযোগ ভোটের লড়াইকে যে আরও উত্তেজক করে দিল তা বলাই বাহুল্য। 


```